Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চার বছরের শিশু সন্তানকে খুন করে থানায় আত্মসমর্পণ মায়ের

কনীনিকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালে পাঠানো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অনেক যন্ত্রণা সহ্য করে যাকে দশ মাস দশ দিন গর্ভে লালন পালন করে পৃথিবীর আলো দেখিয়েছিলেন সেই আত্মজকে খুন করলেন মা। শুধু তাই নয়, চার বছরের মেয়েকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের বারিধারায়। ইতিমধ্যেই ঘাতক মাকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, মানসিক বিকারগ্রস্ত হওয়ার কারণেই নিজের চার বছরের শিশু সন্তানকে খুন করেছেন মৌমিতা পাল। 

পুলিশ জানিয়েছে, এদিন সকাল সাড়ে নয়টা নাগাদ জয়পুরহাট থানায় হাজির হন সোনালী ব্যাঙ্কের পাঁচবিবি শাখায় ক্যাশিয়ার হিসেবে কর্মরত নয়নচন্দ্র পালের স্ত্রী মৌমিতা পাল। কর্তব্যরত আধিকারিককে তিনি জানান, ‘মোবাইল ফোনের চার্জারের তার প্যাঁচিয়ে নিজের সাড় বছরের শিশু কন্যা কনীনিকা পালকে খুন করেছেন।’ ওই কথা শুনে কিছুটা বিস্মিত হয়ে যান পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে ছুটে গিয়ে চার বছরের শিশুকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। কনীনিকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালে পাঠানো হয়।

ফোনে মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের কথা জানানো হয় নয়ন পালকে। তিনি পুলিশকে জানান, এদিন সকাল থেকেই অস্বাভাবিক আচরণ করছিলেন মৌমিতা। সকাল নয়টা নাগাদ মেয়ের সঙ্গে শেষবারের মতো কথা হয়েছিল। তদন্তকারীদের কাছে নয়নবাবু স্বীকার করেছেন, ‘গত কয়েক মাস ধরেই স্ত্রীর সঙ্গে তাঁর ঝামেলা চলছিল। মানসিক সমস্যায় ভুগছিলেন মৌমিতা। ’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00