Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধাক্কা শাহবাজের, ইমরানের লং মার্চ আটকাতে রাজি হল না পাক সুপ্রিম কোর্ট

উল্টে সরকারকে পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের সুপ্রিমোর সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা লং মার্চ আটকাতে গিয়ে শীর্ষ আদালতে বরসড় ধাক্কা খেল শাহবাজ শরিফ প্রশাসন। বুধবার প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ ইমরান খানের লং মার্চ রোখার জন্য কোনও নির্দেশ দিতে রাজি হননি। উল্টে সরকারকে পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের সুপ্রিমোর সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে।

অবিলম্বে দেশে নির্বাচনের দাবি জানিয়ে আগামী শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত লং মার্চের ডাক দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ওই দিন সকাল এগারোটার সময়ে লাহোরের লিবার্টি চক থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা দেবেন পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান। ওই লং মার্চ দেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি হতে যাচ্ছে বলে দাবি করেছেন পিটিআই নেতৃত্ব। ইতিমধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী হুমকি দিয়েছেন, ‘দাবি আদায় করেই বাড়ি ফিরবেন।’

ইমরানের লং মার্চে জনসুনামি আছড়ে পড়তে পারে আশঙ্কা করে বুধবার পাকিস্তান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল শাহবাজ শরিফ সরকার। আদালতের কাছে আর্জি জানানো হয়েছিল, টিটিআই প্রধানের লং মার্চ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি ওমর আতা বান্দিওয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ সরকারের আর্জি খারিজ করে দিয়ে বলেছে, কর্মসূচি নেওয়ার অধিকার প্রতিটি রাজনৈতিক দলের রয়েছে। জনজীবন যাতে বিপর্যস্ত হয়ে না পড়ে তার দায়িত্ব প্রশাসনের। প্রয়োজনে ইমরান খানের সঙ্গে আলোচনায় বসে সমাধান সূত্র বের করুক সরকার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00