Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫০তম স্যাটার্ন অ্যাওয়ার্ড জয়ী “আরআরআর”

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ২০২২-এ বলিউডে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা গুলির মধ্যে অন্যতম এসএস রাজামৌলি (S.S.Rajamouli) পরিচালিত “আরআরআর” (RRR)। এই বছর দেশের সর্বাধিক ব্যবসা করা সিনেমা গুলির মধ্যে জায়গা করে নিয়েছে এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমা। মুক্তির সময় ছবিটিকে ঘিরে দর্শকদের মনে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছিল। শুধু ভারতেই নয় বিদেশের বিভিন্ন শহরেও প্রশংসিত হয়েছে ছবিটি। সম্প্রতি গোয়া আন্তর্জাতিক চলচিত্র উৎসবেও প্রদর্শিত হতে চলা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে “আরআরআর”। এবার সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে ৫০ তম স্যাটার্ন অ্যাওয়ার্ড জয় করল এসএস রাজামৌলি পরিচালিত এই ছবি।

তবে ৫০ তম স্যাটার্ন অ্যাওয়ার্ডে শুধু সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগেই নয়, পাশাপাশি সেরা অ্যাকশন অ্যাডভেঞ্চার এবং সেরা পরিচালক সহ একাধিক বিভাগে মনোনীত হয়েছিল “আরআরআর”। কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের সেরার শিরোপা পায় এই ছবি।

অন্যদিকে সম্প্রতি জাপানে মুক্তি পেয়েছে “আরআরআর”। ছবির পরিচালক এস এস রাজামৌলি ছবির মুক্তির জন্য বর্তমানে জাপানে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ভিডিও বার্তায় তিনি এই পুরস্কারের জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমি খুবই আনন্দিত যে আমাদের চলচ্চিত্র আরআরআর  সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে স্যাটার্ন পুরস্কার জিতেছে। আমি আমাদের পুরো টিমের পক্ষ থেকে জুরিকে ধন্যবাদ জানাই। আমরা উচ্ছ্বসিত”। তিনি আরও বলেন, “এটি আমার দ্বিতীয় স্যাটার্ন পুরস্কার। এর আগে আমি “বাহুবলী দ্য কনক্লুশনে”র জন্য প্রথমবার স্যাটার্ন পুরস্কার ল্যাব করেছিলাম”। রাজামৌলি বলেন, “আমিব যদি ব্যাক্তিগতভাবে উপস্থিত থাকতে পারতাম তাহলে ভালো হত। কিন্তু জাপানে আরআরআর প্রচারের ব্যাস্ত থাকার কারণে, দুর্ভাগ্যবশত আমি উপস্থিত হতে পারিনি”। পাশপাশি অন্য সব বিজয়ীদেরও অভিনন্দন জানিয়েছেন ‘আরআরআর” পরিচালক।

উলেক্ষ্য এই বছর বলিউডের সবচেয়ে সফল ছবি “আরআরআর”। সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ১০০০ কোটি টাকার বেশি আয় করেছে। দুই স্বাধীনতা সংগ্রামী বন্ধুর গল্প এই ছবিতে অভিনয় করেছেন রাম চরণ অভিনয় করেছেন এবং জুনিয়র এনটিআর । রাম চরণ এবং তারক ছাড়াও, এই ছবিতে অভিনয় করেছেন শ্রিয়া শরণ, আলিয়া ভাট এবং অজয় ​​দেবগন।

আরও পড়ুনঃ “আরআরআর” সিনেমার নাটু নাটু গানে পা মেলালেন জাপানি ইউটিউবার মায়ো

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00