Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনায় ফের মৃত্যুশূন্য বাংলা, সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘন্টায় ৫৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও একটা স্বস্তির দিন। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাভাইরাসের (Coronavirus) ছোবলে কারও প্রাণ যায়নি। এ নিয়ে টানা চারদিন মারণ ভাইরাসে (Covid-19) মৃত্যুহীন দিন কাটাল রাজ্য। যদিও নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যা বাড়ায় দৈনিক আক্রান্তের (Daily Positive Case) সংখ্যা  আগের দিনের চেয়ে সামান্য বেড়ে পঞ্চাশের গণ্ডি ছাড়িয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হারও (Positivity Rate) বেড়েছে। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যা আগের দিনের চেয়ে আরও কমেছে।

মঙ্গলবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Corona Bulletin) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। চার হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২১ শতাংশে। যার ফলে ৫৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ২১ লাখ ১৭ হাজার ৭৯০ জন। নতুন করে কোনও প্রাণহানির ঘটনা না ঘটায় মৃতের সংখ্যা ২১ হাজার ৫২৭ জনই রয়েছে।’

দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার অবশ্য বেশি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে ১০৬ জন। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে জয়ী হলেন ২০ লাখ ৯৫ হাজার ৪৮ জন। সুস্থতার হার আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে ৯৮ দশমিক ৯৩ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে এক হাজার ২১৫ জনে। হাসপাতালে ভর্তি রয়েছেন মাত্র ২৩ জন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00