Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যদুপতির মান ভাঙাতে ফোন সনিয়ার

লালু সাড়া দেন কি না, সেটাই দেখার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  লালু কংগ্রেসের সঙ্গ ছাড়লেও হাইকম্যান্ড লালুকে ছাড়তে নারাজ। রাজ্য শীর্ষ নেতৃত্বের মতকে অস্বীকার করে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি বুধবার যদুপতিকে ফোন করেন। সূত্রের খবর তেমনই। জানা গিয়েছে, ফোনে তিনি আরজেডি সুপ্রিমোকে প্রস্তাব দেন মতপার্থক্য মিটিয়ে হাতে হাত ধরে চলার। 

সম্প্রতি দিল্লি থেকে পাটনা ফেরার পথে যদুপতি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দেন। বলেন, জোটে থেকে উপনির্বাচনে ভোটে লড়াইয়ের অর্থ জামানত জব্দ হওয়া। জেনেশুনে বিষপান করার কোনও মানে হয় না। লালুর সিদ্ধান্তে রাজ্য প্রদেশ কংগ্রেস নেতৃত্বও খুশি। কিন্তু অখুশি ২৪ আকবর রোড এবং ১০ নম্বর জনপথ।

যদুপতির এই অভিমানের কারণ, রাজ্যের দুটি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের এককভাবে প্রার্থী ঘোষণা। অন্যদিকে, কংগ্রেসের দাবি লালু শিবির তাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে প্রার্থীর নাম ঘোষণা করেছে। যদিও রাজনৈতিকমহলের একাংশের মতে, লালুর হাত ছাড়ার কারণ বিধানসভা নির্বাচনে ওই দলের জঘন্য পারফরম্যান্স। তার একটা ইঙ্গিত কিন্তু লালু দিল্লি থেকে পাটনা ফেরার পথে দিয়েছিলেন। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তোলা প্রশ্নের উত্তরে যদুপতি বলেন, কংগ্রেসের সঙ্গে থেকে ভোটে লড়ার অর্থ ডুবে মরা।জেনেশুনে কাদায় পড়ে নাকানি-চোবানি খাওয়ার কোনও মানে হয় না।

রাজনৈতিকমহলের একাংশের মতে, বিহারে লালুর জনপ্রিয়তার ধারেকাছে কেউ নেই। ভোট টানতে গেলে তাঁকেই দরকার। সেটা বুঝতে পেরেই লালুকে ফোন করেন যদুপতি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00