Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বারাসতে কালীপুজো উপলক্ষে বিশেষ সতর্ক থাকার আহ্বান জেলা প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসতে কালীপুজো উপলক্ষে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানাল জেলা প্রশাসন। শনিবার পুলিশ সুপার(বারাসত) কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনে মিলিত হন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক(DM) ও জেলার পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এই তিনদিন যে সাইক্লোন সতর্কবার্তা দেওয়া হয়েছে, তার জেরে বারাসতের(Barasat) সব কালীপুজোর উদ্যোক্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কালীপুজো উপলক্ষে রবিবার থেকে বুধবার পর্যন্ত জাতীয় সড়ক-৩৪ দিয়ে যান চলাচল দুপুরের পর থেকে নিয়ন্ত্রণ করবে জেলা প্রশাসন। জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি দাবি করেছেন, এম্বুলেন্স সহ গুরুত্বপূর্ণ গাড়ি চলাচলের জন্য জাতীয় সড়ক -৩৫ খোলা রাখা থাকবে। যেখান দিয়ে মানুষজন কলকাতা মুখী অথবা কলকাতা থেকে বিপরীত মুখী যাতায়াতের সুযোগ পাবেন। উত্তর ২৪ পরগনা জেলাশাসক শরদ কুমার দিবেদি সাংবাদিকদের জানান, এ বছর বারাসতে মোট ২৯ টি বড় পূজো অনুষ্ঠিত হচ্ছে এবং গোটা জেলায় ২৪০০টি পুজো হচ্ছে। গোটা জেলায় ইতিমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ৪০০ কেজি শব্দবাজি(Banned Fire Crackers) আটক করেছে বলে জেলার পুলিশ সুপার (বারাসত)জানান।

বেআইনি শব্দ বাজি বিক্রি ও ফাটানো রুখতে পুলিশি নজরদারি জারি থাকছে পুজোর কদিন। এর পাশাপাশি সবকটি পূজা মন্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা এবং সাদা পোশাকের পুলিশ মোতায়ন করা হয়েছে। পুজো মণ্ডপ গুলিতে রোমিওদের ওপর নজর রাখতে মহিলা পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে নিম্নচাপ ও সাইক্লোনের(Cyclone) ধরুন যে জেলাগুলিকে বিশেষ সতর্ক করা হয়েছে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা অন্যতম জেলা। তাই এই জেলায় অনুষ্ঠিত হতে যাওয়া কালীপুজো উপলক্ষে সব ধরনের অঘটন ঠেকাতে প্রস্তুত প্রশাসন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00