Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

“আরআরআর” সিনেমার নাটু নাটু গানে পা মেলালেন জাপানি ইউটিউবার মায়ো

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ২০২২-এ বলিউডের ব্লকবাস্টার সিনেমা গুলির মধ্যে অন্যতম “আরআরআর” (RRR)। এই বছর দেশের সর্বাধিক ব্যবসা করা সিনেমা গুলির মধ্যে জায়গা করে নিয়েছে এস এস রাজামৌলি (S.S.Rajamouli) পরিচালিত এই সিনেমা। মুক্তির সময় ছবিটিকে ঘিরে দর্শকদের মনে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছিল। শুধু ভারতেই নয় বিদেশের বিভিন্ন শহরেও প্রশংসিত হয়েছে ছবিটি। এবার জাপানে (Japan) মুক্তি পেল “আরআরআর” গত ২১ অক্টোবর জাপানের সিনেমা হলে মুক্তি পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমা। আর সেখানেই ছবি মুক্তিকে কেন্দ্র করে “আরআরআর” ছবির গান নাটু নাটুর তালে পা মেলান জাপানি ইউটিউবার মায়ো।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জাপানের জনপ্রিয় ইউটিউবার মায়ো “আরআরআর” সিনেমার নাটু নাটু গানে নাচের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওর ক্যাপশনে মায়ো জাপানে ছবির অভিনেতা রামচরণ, তারক এবং প্রযোজক রাজামৌলির ইন্টারভিউ নিয়েছেন বলেও জানান। মুহূর্তে মায়োর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেট নাগরিকরা মায়োকে ভালোবাসায় ভরিয়ে দেন। পোল্যান্ড নিবাসী তাঁর এক অনুরাগী লেখেন “ওয়াও এটা খুব ভালো হয়েছে”। ওই অনুরাগী আরও লিখেছেন, “আপনি রাজামৌলি স্যার, রামচরণ স্যার এবং জুনিয়র এনটিআর স্যারের সঙ্গে দেখা করেছেন জেনে আমি আপনার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ছি। আমি “আরআরআর” ছবিটি বহুবার দেখেছি।

উল্লেখ্য “আরআরআর” ছবির মুক্তির কারনে ছবির প্রযোজক এস এস রাজামৌলি ও তাঁর স্ত্রী উপাসনা, অভিনেতা রামচরণ এবং জুনিয়র এনটিআর জাপানে রয়েছেন। ছবি মুক্তির অনুষ্ঠানে রাজামৌলি জাপানের ভিডিও গেম নির্মাতা হিদেও কোজিমার সঙ্গেও দেখা করেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাজামৌলি কোজিমার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “জাপানে কিংবদন্তি হিদেও কোজিমার সঙ্গে দেখা করে আমি আনন্দিত এবং সম্মানিত। ওনার সঙ্গে ভিডিও গেম, সিনেমা এবং আরও অনেক কিছু নিয়ে কথা বলেছি”। পাশপাশি রাজামৌলি কোজিমা প্রোডাকশন স্টুডিওতে গিয়ে একটি বডি স্ক্যানারে বসেছিলেন যা একজন ব্যক্তির থ্রিডি ছবি তৈরি করতে ব্যবহৃত হয়। রাজামৌলির সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে কোজিমা লিখেছেন “পরিচালক এসএস রাজামৌলি কেজিপি পরিদর্শন করেছেন। আমরা তাঁকে স্ক্যান করেছি”।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00