Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাবধান, দীপাবলিতে আতশবাজি পোড়ালে ছয় মাসের জেল

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর থেকেই দিল্লিতে শব্দবাজি ও আতশবাজি নিষিদ্ধ করেছে আপ সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পরিবেশ ও শব্দদূষণ রুখতে আগেই শব্দবাজি ও আতশবাজি (Firecrackers) নিষিদ্ধ করেছিল দিল্লি সরকার (Delhi Government)। এবার শব্দবাজি ও আতশবাজি নিয়ে আরও কড়া পথে হাঁটল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সরকার । বুধবার দিল্লির পরিবেশ মন্ত্রী (Environment Minister) গোপাল রাই (Gopal Rai) জানিয়েছেন, ‘দিওয়ালি উপলক্ষে কেউ শব্দবাজি ও আতশবাজি পোড়ালে কমপক্ষে ছয় মাসের জেলের সাজা ভোগ করতে হবে। সেই সঙ্গে ২০০ টাকা আর্থিক জরিমানা গুণতে হবে।’

শুধু শব্দবাজি ও আতশবাজি ব্যবহারকারীদেরই বিরুদ্ধেই নয়, এমনকী ওই বাজি তৈরি, বিক্রি ও গুদামজাত করার সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী (Delhi Environment Minister)। তাঁর কথায়, ‘বিস্ফোরক আইনের (Explosive Act) ৯ বি ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাঁচ হাজার টাকা জরিমানার পাশাপাশি সর্বোচ্চ শাস্তি হিসেবে তিন বছরের জেলের সাজা ভোগ করতে হবে।’ উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর থেকেই দিল্লিতে শব্দবাজি ও আতশবাজি নিষিদ্ধ করেছে আপ সরকার।

পাশাপাশি শব্দবাজি ও আতশবাজি ব্যবহারের বিরুদ্ধে আগামী ২১ অক্টোবর থেকে বিশেষ প্রচারাভিযান শুরু হবে বলে জানিয়ে দিল্লির পরিবেশমন্ত্রী বলেন, ‘দিয়ে জ্বালাও, পটাকা নেহি’ শ্লোগান সামনে রেখে প্রচার চালানো হবে। তাছাড়া আগামী শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ৫১ হাজার প্রদীপ জ্বালানো হবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00