Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ-শুভশ্রীর বাড়িতে বিজয়া সম্মেলনীতে রান্না করলেন শিবপ্রসাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বর্তমান দিনের পাব বা ডিস্কে গিয়ে পার্টি করার থেকে বাড়িতেই বন্ধু-বান্ধবদের ডেকে নিয়ে একসঙ্গে আড্ডা ও খাওয়া দাওয়া করতে বেশি আগ্রহী টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। পোশাকি ভাষায় যার নাম “হাউস পার্টি”। করোনা পরিস্থিতিতে দীর্ঘ দুই বছর একসঙ্গে জমায়েত হওয়ায় বাধা থাকলেও এই বছর সেই সব বাধা কাটিয়ে উঠে ছন্দে ফিরেছে সকলেই। দুর্গাপুজোর পর এবার তাই বাড়িতে বিজয়া সম্মেলনীর (Vijaya  sommeloni) পার্টি দিলেন বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও তাঁর অভিনেত্রী স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chattopaday) থেকে কোয়েল মল্লিক, নিসপাল সিং রানে, আবির চট্টোপাধ্যায় থেকে শিবপ্রসাদ-নন্দিতা এমনকি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মেহেতা ও মহেন্দ্র সোনিকেও উপস্থিত থাকতে দেখা গেছে সেই পার্টিতে। উপস্থিত ছিলেন সেলিব্রিটি সাংবাদিক গৌতম ভট্টাচার্যও। পার্টির সেইসব ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিজয় সম্মিলনীর এই পার্টিতে অন্যতম আকর্ষণ ছিল খাওয়া দাওয়া। সারা বছর কাজের জন্য যারা ডায়েট করতে বাধ্য হন, এই দিন তাঁরা সেই সমস্ত নিয়মকে দূরে সরিয়ে রেখে কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়ায় মেতে ওঠেন। ভাইরাল হওয়া ছবিতে পরিচালক শিবপ্রসাদকে রান্নাঘরে লুচি ভাজতে দেখা যাচ্ছে। অন্যদিকে “দ্য ইন্ডাস্ট্রি” প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্লেটে লুচি ও মাটন নিয়ে ছবি তুলতে দেখা  যায়।

পাশাপাশি বেশ কয়েক বছর ধরে টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের গায়ে লেগেছে রাজনীতির রঙও। কাউকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন সরকারি অনুষ্ঠানের মঞ্চে দেখা যায়। আবার কেউ গেরুয়া সমর্থক। সেই সব রং ভুলেও এই দিন রাজের বাড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের জামায়েত হয়ে আনন্দে মেতে ওঠেন সকলে। একদিকে যেমন উপস্থিত ছিলেন জুন মালিয়া, সায়ন্তনী সেনগুপ্ত, সোহম, অরিন্দম শীলের মত অভিনেতা অভিনেত্রী চিত্র পরিচালকরা, তেমনই উপস্থিত থাকতে দেখা গিয়েছে গেরুয়া সমর্থক রুদ্রনীল ঘোষ, যশ দাসগুপ্তকেও। রাজনীতির রঙ ভুলে একফ্রেমে ধরা পড়েছে সকলে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00