Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রক্তে দ্রুত প্লেটলেট বাড়াতে কি খাবেন জেনে নিন

রক্তে প্লেটলেট বা অনুচক্রিকা কমে যাওয়া। যা মৃত্যুর দিকে ঠেলে দেয় মানুষকে। তাই ওষুধের পাশাপাশি প্রয়োজন সঠিক পথ্য।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকাল আসন্ন তবু বর্ষা যেন নাছোড়বান্দা। গিয়েও যাচ্ছে না। কখনও ভারি বৃষ্টি তো কখনও ইলশেগুঁড়ি। সবেতেই রীতিমত নাজেহাল হয়ে উঠেছে মানুষ। আর এই বৃষ্টি থেকেই বাড়ছে ডেঙ্গির মত রোগের আশঙ্কা। করোনার পাশাপাশি রয়েছে ডেঙ্গির মত প্রাণঘাতী রোগ। ডেঙ্গির কারণে সবথেকে বেশি যে সমস্যার মুখে পড়তে হয় তা হল রক্তে প্লেটলেট বা অনুচক্রিকা কমে যাওয়া। যা মৃত্যুর দিকে ঠেলে দেয় মানুষকে। তাই ওষুধের পাশাপাশি প্রয়োজন সঠিক পথ্য। যা অনুচক্রিকা বাড়াতে সাহায্য করে। দেখে নিন অনুচক্রিকা বৃদ্ধিতে কোন কোন খাবার ডায়েটে রাখবেন।

পেঁপে পাতাঃ হৃদযন্ত্র ভালো রাখার পাশাপাশি পেঁপে পাতা রক্তে প্লেটলেটের মাত্রা বাড়াতেও সাহায্য করে। দ্রুত প্লেটলেটের মাত্রা বাড়ে তাই রক্তে প্লেটলেট কমে গেলে অবশ্যই পেঁপে পাতার রস ডায়েটে রাখুন। 

বেদানাঃ স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিনের ডায়েটে একটি করে বেদানা রাখা উচিত। যারা রক্তাল্পতায় ভুগছেন বা রক্তে যাদের প্লেটলেটের মাত্রা কমে যাচ্ছে তাঁরা অবশ্যই নিয়ম করে বেদানা খাওয়া অভ্যাস করুন। 

লেবুর রসঃ লেবুতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি রক্তে প্লেটলেট বাড়াতে সাহায্য করে। এছাড়াও এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ও প্লেটলেট ধ্বংস হওয়া থেকে বাঁচায়। 

অ্যালোভেরাঃ রক্তের যেকোনো সংক্রমণ দূর করতে অ্যালোভেরা উপকারি। তাই নিয়মিত অ্যালোভেরা জুস খেলে তা রক্তে প্লেটলেটের পরিমাণ বাড়াতে সাহায্য করে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00