Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আয়-ব্যয় জানতে কেষ্টকন্যার সংস্থাকে নোটিস দিল সিবিআই

জানা গিয়েছে, এএনএম অ্যাগ্রোকেম নামে সংস্থার দুই ডিরেক্টর সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎ বরণ গায়েনকে আয়-ব্যয় সংক্রান্ত নথি জমা দিতে বলেছে সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সংস্থাকে এবার নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে, এএনএম অ্যাগ্রোকেম নামে সংস্থার দুই ডিরেক্টর সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎ বরণ গায়েনকে আয়-ব্যয় সংক্রান্ত নথি জমা দিতে বলেছে সিবিআই। আগামী সোমবারের মধ্যে এই সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

উল্লেখ্য গরু পাচার মামলায় তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে। গরু পাচারের টাকা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের সংস্থায় গিয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগে একাধিকবার সুকন্যাকে তলব করেছে সিবিআই। সিবিআই সূত্রের খবর, পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা সুকন্যার নামে একাধিক ব্যবসার মালিকানা রয়েছে। একজন শিক্ষকের যা রোজগার, সেই আয়ে কীভাবে এত বিপুল সম্পত্তির মালিক হয়ে গেলেন সুকন্যা মণ্ডল, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।এএনএম অ্যাগ্রোকেম নামে একটি কোম্পানির যুগ্ম ডিরেক্টর পদে রয়েছেন সুকন্যা এবং অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড নামের ওই সংস্থাকে ১৬০ ধারায় নোটিস দিয়েছে সিবিআই। এই সংস্থার দুই ডিরেক্টর সুকন্যা এবং বিদ্যুৎবরণকে তলব করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে সংস্থার আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত নথি দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সিবিআই।

উল্লেখ্য বর্তমানে আসানসোল জেলে রয়েছেন বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গরু পাচার মামলার তদন্তে নেমে অনুব্রত কন্যার সম্পত্তির আয়-ব্যয় খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00