Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্রাদ্ধানুষ্ঠানেই বার ডান্সারদের সঙ্গে তুমুল নাচ, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার

উত্তরপ্রদেশের বালিয়ার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক শ্রাদ্ধানুষ্ঠানে চটুল গানে নাচছেন এক বার ডান্সার। আর তাঁকে দেখাদেখি মঞ্চের নীচে প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের বালিয়ার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক শ্রাদ্ধানুষ্ঠানে চটুল গানে নাচছেন এক বার ডান্সার। আর তাঁকে দেখাদেখি মঞ্চের নীচে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে নেচে চলেছেন এক যুবক। সম্প্রতি ওই ডিস্কোর দুটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, এক মহিলা মঞ্চে নাচছেন চটুল গানের সঙ্গে, আর মঞ্চের নীচে হাতে বন্দুক নিয়ে নেচে চলেছে আরেক যুবক। অন্য ভিডিওয় দেখা যাচ্ছে বন্দুক হাতে যুবককে কেউ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু বারেবারে সে ফিরে আসছে কারোর কথা না শুনে।

জানা যাচ্ছে, ঘটনাটি বালিয়া জেলার উভাঁ থানা এলাকার তুর্তিপাড় গ্রামের। সবচেয়ে আশ্চর্যের বিষয় একটি শ্রাদ্ধানুষ্ঠানেই ওই নাচের আসর বসানো হয়েছিল। ভিডিও দুটি ভাইরাল হতেই শোড়গোল পড়ে যায়। নড়ে চড়ে বসে পুলিশ। কারণ ওই যুবক প্রকাশ্যেই বন্দুক হাতে নাচছিলেন। স্বতোপ্রণদিত মামলা দায়ের করে সেই জলসার আয়োজকদের খোঁজ শুরু করে পুলিশ। কয়েকজনকে ধরাও হয়। কিন্তু ভিডিওয় দেখা যাওয়া যুবককে পাওয়া যায়নি। তাঁর খোঁজে চলছে তল্লাশি। উভাঁ থানার আধিকারিকরা জানিয়েছেন ভিডিওটি চার-পাঁচ দিনের পুরোনো। ওই গ্রামের হরদেব রাম নামে এক ব্যক্তির শ্রাদ্ধ ছিল সেদিন। সেই উপলক্ষ্যেই এই জলসার আয়োজন করা হয়েছিল। দুজনকে বন্দুক হাতে নাচতে দেখা গিয়েছে, তাঁদের চিহ্নিত করেছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00