Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লেখিকা হিসেবে আত্মপ্রকাশ অভিনেত্রী রানী মুখোপাধ্যায়ের

ভারতীয় চলচ্চিত্র শিল্পে আমি বিপুল ভালোবাসার সঙ্গে ২৫ বছর অতিবাহিত করেছি। আমি কখনই আমার জীবন এবং সিনেমায় আমার যাত্রাপথ সম্পর্কে আমার হৃদয়ের কথা কখনও বলিনি। সিনেমায় নারী হিসাবে, আমাদের প্রতিনিয়ত বিচার করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের একাধিক অভিনেত্রীদের অভিনয়ের প্রতিভা ছাড়াও রয়েছে লেখার গুণও। এই প্রমাণ আমরা অনেকবারই পেয়েছি। যেমন, করিনা কাপুর, মালাইকা অরোরা, প্রিয়াঙ্কা চোপড়া একাধিক নায়িকাদের নিজের জীবনের উপর রচিত বই ইতিমধ্যেই বাজারে ভালই রাজত্ব করছে। সেখান থেকে নায়িকা দের জীবনের অনেক অজানা তথ্য প্রকাশ্যে এসেছে। আর ভক্তদের কাছেও অভিনেত্রীরাও লেখিকা হিসেবে ব্যপক সাড়া পেয়েছেন। সুতরাং বলাই বাহুল্য, বলিউডি অভিনেত্রীরা শুধু অভিনয়ে নয়, নাচে-গানে, এমনকি লেখিকা হিসেবেও দারুণ সমৃদ্ধ। সম্প্রতি এই তালিকায় আর একটি নায়িকার নাম জুড়ল। খুব শীঘ্রই লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন, বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম রানী মুখোপাধ্যায়। নব্বই দশক থেকেই বলিউডে রাজত্ব করে চলেছেন এই বঙ্গ তনয়া। তাঁর সুদক্ষ অভিনয় গুনে মুগ্ধ গোটা দেশবাসী। এবার লেখিকার বেশে অবতীর্ণ হলেন রানী।

জানা গিয়েছে, রানি নিজের জীবনী এবং স্মৃতিকথা নিয়েই বই লিখেছেন, যা আগামী বছর তাঁর জন্মদিনের দিন প্রকাশিত হবে। শোনা গিয়েছে, হার্পার কলিন্স ইন্ডিয়া আগামী ২১ শে মার্চ, ২০২৩-এ রানীর আত্মজীবনী প্রকাশ করবে। লেখক হিসাবে রানীর এই আত্মজীবনীতে তাঁর সব স্মৃতিকথা রয়েছে। বইটি অবশ্যই রানি মুখার্জির ভক্তদের জন্য আকর্ষণীয় হবে। কারণ তাঁর স্মৃতিকথাটিতে বর্ণিত রয়েছে ‘রানির অনুপ্রেরণামূলক গভীর যাত্রাপথ’। এই বইয়ের মাধ্যমে তিনি পাঠকদের কাছে তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে একটি অজানা অন্তর্দৃষ্টি ভাগ করে নেবেন।নিজের স্মৃতিচারণ সম্পর্কে বলতে গিয়ে, রানী মুখোপাধ্যায় একটি বিবৃতিতে বলেছিলেন, “ভারতীয় চলচ্চিত্র শিল্পে আমি বিপুল ভালোবাসার সঙ্গে ২৫ বছর অতিবাহিত করেছি। আমি কখনই আমার জীবন এবং সিনেমায় আমার যাত্রাপথ সম্পর্কে আমার হৃদয়ের কথা কখনও বলিনি। সিনেমায় নারী হিসাবে, আমাদের প্রতিনিয়ত বিচার করা হয়। যা আমার জীবনের উপর যে প্রভাব ফেলেছিল তা বর্ণনা করা রয়েছে বইতে। এই স্মৃতিচারণ টিতে আমার শৈশব থেকে আবার যৌবনের সমস্ত দিক উল্লেখ করা রয়েছে। যা আমাকে আমার স্মৃতিতে আটকে রাখবে। এটি আমার ভক্তদের জন্য, যারা আমাকে সীমাহীন ভালবাসা দিয়েছেন। আমি তাঁদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি!”

রানী মুখার্জি ২০২৩ সালে ৪৫ বছরে পদার্পণ করবেন। ১৯৯৬ সালে রাজা কি আয়েগি বারাতের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তীতে, তিনি ব্ল্যাক, বীর-জারা, যুবা, কুছ কুছ হোতা হ্যায়, নো ওয়ান কিলড জেসিকা, মারদানি এবং হিচকির মতো চলচ্চিত্রে অভিনয় দিয়ে গোটা দেশবাসীকে মুগ্ধ করেছেন অভিনেত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00