Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বস্তি দিয়ে রাজ্যে নিম্নমুখী করোনা সংক্রমণ, বাড়ল দৈনিক মৃত্যু

দীর্ঘদিন বাদে করোনার ছোবলে তিন জন প্রাণ হারিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টা আগেই রাজ্যের করোনা পরিস্থিতি (Coronavirus Graph) স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। দৈনিক সংক্রমণ (Daily Positive Case) ফের চারশোর ঘরে পৌঁছে গিয়েছিল। শনাক্তের হার (Positivity Rate) ছাড়িয়েছিল পাঁচ শতাংশের গণ্ডি। কিন্তু সোমবার প্রতিপদের সন্ধ্যায় মিলল স্বস্তির খবর। গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় রাজ্যে নিম্নমুখী করোনার দৈনিক সংক্রমণ ও শনাক্তের হার। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪১ জন। আর নমুনা পরীক্ষায় সংক্রমণ হার আগের দিনের তুলনায় কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৪ শতাংশে। তবে দৈনিক সংক্রমণ স্বস্তি দিলেও দৈনিক মৃত্যু অস্বস্তি বাড়িয়েছে। দীর্ঘদিন বাদে করোনার ছোবলে তিন জন প্রাণ হারিয়েছেন।

স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) দৈনিক করোনা বুলেটিন (Covid Status) অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা অনেকটাই কমেছে। নতুন করে চার হাজার ১০৩টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ১৪১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। অর্থা‍ৎ নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৪ শতাংশে। রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ১৩ হাজার ৩৮৭ জনে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন তিনজন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৯৯ জন।’

অ্যাকটিভ কেসের সংখ্যাও দীর্ঘদিন বাদে স্বস্তি দিয়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনায় দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি। মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২১৬ জন। এদিন সন্ধ্যা পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৮৮ হাজার ৮৪৩ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৮৪ শতাংশই রয়েছে। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে তিন হাজার ৪৫ জনে।’  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00