Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের রক্তাক্ত কাবুল, মসজিদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪

এখনও পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাবুল: ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের (Kabul ) মাটি। আজ শুক্রবার রাজধানীর গ্রিন জোন বা অভিজাত এলাকা হিসেবে পরিচিত ওয়াজির আকবর খানের (Wazir Akbar Khan) একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। এখনও পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএস-খোরাসান (আইএস-কে) আজকের হামলার পিছনে রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘টোলো নিউজ’ জানিয়েছে, এদিন দুপুরে জুমার নমাজ পড়ার জন্য কাবুলের গ্রিন জোন ওয়াজির আকবর খানের (Wazir Akbar Khan) একটি মসজিদে জড়ো হয়েছিলেন প্রচুর মুসল্লি। নমাজ পড়ার পরেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠা মসজিদ চত্বর। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। অনেকেই প্রাণ ভয়ে ছোটাছুটি শুরু করেন। বিস্ফোরণের পরেই পুরো এলাকা ঘিরে ধরেন নিরাপত্তা রক্ষীরা। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ইতালিয়ান জরুরি হাসপাতালের (Italian Emergency Hospital) এক মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণে আহত ১৪ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে চার জন মারা গিয়েছেন। বাকি ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

দু বছর আগে ২০২০ সালেও ওয়াজির আকবর খানের (Wazir Akbar Khan) মসজিদটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই বিস্ফোরণে দুজন প্রাণ হারিয়েছিলেন। রাজনৈতিক পালাবদলের আগে ওয়াজির আকবর খানে  একাধিক দেশের দূতাবাসের পাশপাশি ন্যাটোর একটি দফতরও ছিল। তবে বর্তমানে অধিকাংশ দূতাবাসই বন্ধ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00