Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বয়স বেড়ে হয়ে গেল ৭৫, নাম পাল্টিয়ে এবার ‘ভাতের হোটেল’ খুলে বসলেন শুভশ্রী

নিজেকে ভেঙে 'ইন্দুবালা ভাতের হোটেল'-এ পঁচাত্তর বছর বয়সী একজন মহিলার চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই৷ হ্যাটস অফ গোটা টিমকে। জানি খুব ভালো হবে। অপেক্ষায় রইলাম৷

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বৌদির ক্যান্টিন’এর পাঠ চুকতে না চুকতেই দিয়ে এবার ‘ভাতের হোটেল’ খুললেন টলিউডের সেক্সি মাম্মি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর অভিনেত্রীর প্রথম লুক দেখে রীতিমতো চমকে উঠলেন গোটা নেটপাড়া। তবে কী, অভিনেত্রীর স্বামী টাকা-পয়সা ধন-সম্পত্তি সব খুইয়ে বসলেন। বৌকে নয়তো হোটেলের ব্যবসা কেন হচ্ছে? তাও আবার ভাতের হোটেল খুলতে গিয়ে অভিনেত্রীর ঝা চকচকে গ্ল্যামার একেবারে শেষ হয়ে গেলো। ব্যপারটা ঠিক কী?

কী হাল হয়েছে শুভশ্রীর… চুল সাদা, চামড়া কুঁচকে গিয়েছে, চোখে চশমা, বয়স যেন তাঁর মোটামুটি ৮০ ছুঁয়েছে। আবার নিজের নামে নয়, ইন্দুবালা দেবীর নামে ভাতের হোটেল খুললেন নায়িকা। না না অবাক হওয়ার কিছু নেই, মা হওয়ার পর অভিনয়ে প্রত্যাবর্তন করেই অভিনয়ের যেন নতুন দিগন্ত খুলে দিয়েছে তিনি, প্রতিনিয়ত নতুন নতুন ভূমিকাতে অবতীর্ণ হচ্ছেন তিনি পর্দায়। যা দেখে নায়িকাকে চেনা দায় হয়ে যাচ্ছে সবার। সম্প্রতি, প্রকাশিত হল, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর প্রথম ওয়েবসিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’।

মঙ্গলবার প্রকাশ্যে এল এই ওয়েব সিরিজের প্রথম পোস্টার। প্রথম থেকেই দর্শকমহলে শুভশ্রীর এই কাজ নিয়ে উৎসাহ ছিল চরমে। তবে এখন তা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। রাজ-পত্নীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর ভক্তরা। এদিকে ৫ বছর পূর্ণ করে ৬-এ পা দিল হইচই ওয়েব প্লাটফর্ম। সেই উপলক্ষে তাঁরা ২৫টি নতুন সিরিজ, সিনেমার ঘোষণা করেছে। সেই তালিকায় রয়েছে, ব্যোমকেশ, ফেলুদা, আর ‘ইন্দুবালা’। শুভশ্রীর প্রথম লুক শেয়ার করে রাজ চক্রবর্তী বউকে ভরিয়ে দিলেন প্রশংসায়। লিখলেন, ‘নিজেকে ভেঙে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ পঁচাত্তর বছর বয়সী একজন মহিলার চরিত্রে অভিনয় করার সাহসিকতাকে আমি কুর্নিশ জানাই৷ হ্যাটস অফ গোটা টিমকে। জানি খুব ভালো হবে। অপেক্ষায় রইলাম৷’

কল্লোল লাহিড়ির ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাস নিয়েই এই সিরিজ গড়ে তুলেছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা দেবালয় ভট্টাচার্য। পরিচালক জানিয়েছেন, পর্দায় ইন্দুবালার বয়স ১৬ থেকে ৭৫ বছর। তবে ইন্দুবালার ২৫-৭৫ দেখানো হবে। এই সিরিজে অভিনেত্রী দুই সন্তানের বিধবা মা। পূর্ববঙ্গ থেকে এসে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েছেন তিনি। সংসার ও সন্তানপালনের জন্য ভাতের হোটেল খুলবেন তিনি, আর এই মহিলার জীবনসংগ্রামই ফুটে উঠবে ওয়েব সিরিজে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00