Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ি তৈরিতে দেরি হলেই কাটা হবে জরিমানা, নির্দেশ কেন্দ্রের

এবার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরি করতে দেরি হলেই উপভোক্তাপিছু প্রতি মাসে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কেটে নেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) জন্য এবার কড়া পদক্ষেপ কেন্দ্র সরকারের। এবার থেকে বাংলার যে সব বাসিন্দারা প্রধানমন্ত্রী আবাস যোজনায়(Pradhan Mantri Awas Yojna) বাড়ি তৈরি করার সুযোগ পাবেন তাঁরা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তা তৈরি করতে না পারেন তাহলে তাঁদের আর্থিক জরিমানার(Penalty) মুখে পড়তে হবে। বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেক উপভোক্তা ১ লক্ষ ২০ হাজার টাকা করে পান। প্রথম কিস্তি বাবদ তাঁদের ৬০ হাজার টাকা দেওয়া হয়। দ্বিতীয় কিস্তিতে ৫০ হাজার টাকা ও তৃতীয় তথা শেষ কিস্তিতে দেওয়া হয় ১০ হাজার টাকা। এছাড়াও প্রতি উপভোক্তার অ্যাকাউন্টে একশো দিনের কাজে ৯০টি শ্রমদিবস বাবদ ২২৩ টাকা করে মোট ২০ হাজার টাকা দেওয়া হয়। এই টাকা থেকেই এবার থেকে জরিমানার অর্থ কেটে নেওয়া হবে বলে রাজ্য সরকারকে(Bengal Government) জানিয়ে দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government)। কেন্দ্রের সেই সিদ্ধান্তের কথা আবার নবান্ন থেকে সব জেলার প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ‘পেনাল্টি প্রভিশন’ নামের কপির মাধ্যমে।  

বাংলার বুকে হামেশাই অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ বরাদ্দ করা হয়ে গেলেও উপভোক্তারা ঠিক সময়ে সেই বাড়ি তৈরি করেন না। এমনকি অনেকে সেই টাকা অন্য খাতে খরচও করে ফেলেন। এই ঘটনা রুখতেই কেন্দ্র সরকার এবার কড়া মনোভাব নিয়েছে। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরি করতে দেরি হলেই উপভোক্তাপিছু প্রতি মাসে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কেটে নেওয়া হবে। প্রতিটি আর্থিক বছরে প্রত্যেক জেলাকে নির্দিষ্ট সংখ্যক বাড়ি তৈরির টার্গেট দেওয়া হয়। সেই টার্গেট দেওয়ার মুহূর্ত থেকেই কাজ শুরু করতে হবে। বাড়ি তৈরির কাজ শেষ হওয়ার পর ছবি তোলা পর্যন্ত মোট ছ’টি স্তরে জরিমানা হতে পারে। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, টার্গেট দেওয়ার দিন থেকেই জিও ট্যাগিং, অনলাইন রেজিস্ট্রেশনের কাজ শুরু করতে হবে। ওইদিন থেকে কাজ শুরু না হলে প্রথম ৩০ দিনের জন্য প্রতি উপভোক্তার জন্য ১০ টাকা কাটা যাবে। তারপরের মাস থেকে ২০ টাকা হারে আর্থিক দণ্ড চাপবে।

পাশাপাশি ওই নির্দেশিকায় এটাও বলা হয়েছে, এবার থেকে উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢোকার পর সাতদিনের মধ্যে কাজ শুরু হওয়া চাই। তা না হলে প্রতি সপ্তাহে প্রতিটি বাড়ির জন্য ১০ টাকা করে কাটা যাবে। প্রথম কিস্তি পাওয়ার তিন মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। তিন মাস পর থেকে দ্বিতীয় কিস্তির টাকার কাজ না হলে প্রতি মাসে ১০ টাকা হারে কাটা যাবে। একইভাবে তৃতীয় কিস্তির টাকা পাওয়ার দু’মাসের মধ্যে কাজ করতে হবে। তা না হলে প্রতি মাসে ১০ টাকা হারে কাটা যাবে। প্রতিটি ধাপে বাড়ির ছবি তুলে আপলোড করতে হয়। ওই কাজ নির্ধারিত সময়ে না করলে প্রতি মাসে ১০ টাকা হারে কাটা যাবে। চলতি মাসের ১২ তারিখে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর জেনারেল গয়া প্রসাদ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00