Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূল নেতা ভাদু শেখ খুনের মাস্টার মাইন্ড সোনা শেখকে গ্রেফতার করল সিবিআই

গ্রামে ফিরতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়ে মূল অভিযুক্ত। তাকে জেরা করা হবে। জানতে চাওয়া হবে এই ঘটনায় আরও কে বা কারা জড়িত।

Share:

নিজস্ব প্রতিনিধি: রামপুরহাটের তৃণমূল নেতা ভাদু শেখ খুনের ঘটনায় মূল অভিযুক্ত ধরা পড়ল সিবিআই (CBI) জালে। মাস্টার মাইন্ড সোনা শেখকে গ্রেফতার করা হয়েছে বীরভূম জেলা থেকেই। ধৃতকে সোমবার পেশ করা হবে রামপুরহাট মহকুমা আদালতে।

গত ২১ মার্চ বগটুই (BAGTUI) মোড়ে তৃণমূল নেতা ভাদু’র ওপরে বোমা নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। খুন হন ভাদু শেখ। তারপরে অভিযোগ ওঠে এই হামলার মূল চক্রী সোনা শেখ। তারপরেই দুষ্কৃতীরা সোনা’র বাড়িতে চালায় ভাঙচুর। বাড়িতে বাড়িতে করা হয় অগ্নিসংযোগ। এই তাণ্ডবের পরের দিন সকালে উদ্ধার হয়েছিল ৭ জনের দগ্ধ দেহ। পরবর্তী সময়ে মৃত্যুর শিকার হন ১০ জন। তবে পলাতক ছিল ভাদু খুনের মাস্টার মাইন্ড সোনা।

সূত্রের খবর, দীর্ঘদিন পালিয়ে পালিয়ে বেড়ানোর পরে সম্প্রতি সোনা শেখ গ্রামে ফিরেছিল। আর গ্রামে ফিরতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে ধরা পড়ে মূল অভিযুক্ত। তাকে জেরা করা হবে। জানতে চাওয়া হবে এই ঘটনায় আরও কে বা কারা জড়িত। তারা কোথায়? আপাতত তাকে আদালতে পেশ করা হবে আজ। সোনা শেখের গ্রেফতারির ঘটনায় ফের টাটকা হয়েছে ভাদু হত্যা ও বগটুই অগ্নিকাণ্ড স্মৃতি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00