Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, শীর্ষে কলকাতা ও উত্তর ২৪ পরগনা

উ‍ৎসবের মরসুমে আচমকাই চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস। দৈনিক সংক্রমিতের সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মরসুমে আচমকাই চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস। দৈনিক সংক্রমিতের সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮৯ জন। যা শনিবারের থেকে ১৫ জন বেশি। রবিবার জারি করা করোনা বুলেটিন অনুযায়ী রাজ্যে বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৭,৮৮২ জন। যদিও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় উত্তরবঙ্গ সফরকালে জানিয়েছেন, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তবুও রাজ্য সরকার সব রকমভাবে প্রস্তুত রয়েছে। প্রসঙ্গত, উৎসবের মরশুমের আগেই চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছিলেন পুজোর পরই মাথা চাড়া দেবে সংক্রমণ। 

রাজ্য়ের জারি করা করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে কমেছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ১০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। আর করোনামুক্ত হয়েছেন ৮২৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ৬২২ জনের করোনা পরীক্ষা হয়েছে রাজ্যজুড়ে। রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যায় এগিয়ে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে ২৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ২ জনের। এরপরই আছে উত্তর ২৪ পরগনা জেলা। এই জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। হুগলি ও হাওড়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৮৯ এবং ৮৩ জন। তবে ভালো খবর এই যে এখনও রাজ্যে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00