Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নবান্ন অভিযানে কলকাতা পুলিশের এসিকে মারধর, ধৃত তিন বিজেপি কর্মী

ধৃত তিন জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্ন অভিযানের (Nabanna Abhiyan) সময়ে একা পেয়ে কলকাতা পুলিশের  অ্যাসিস্ট্যান্ট কমিশনার (Kolkata Police AC) দেবজি‍ৎ চট্টোপাধ্যায়কে (Debjit Chatterjee) বেধড়ক মারধরের ঘটনায় তিন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বেলেঘাটা (Beleghata) ও বাগুইআটিতে (Baguati) হানা দিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার (ARS) আধিকারিকরা।

গতকাল মঙ্গলবার নবান্ন অভিযানের সময়ে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে একটি মিছিল কলেজ স্কোয়ার থেকে হাওড়া ব্রিজের উদ্দেশ্যে এগোতে থাকে। মহাত্মা গান্ধি রোডে মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিজেপি কর্মীদের তাড়া করে একটি গলিতে ঢুকে যান কলকাতা পুলিশের এসি দেবজি‍ৎ চট্টোপাধ্যায়। সেই সময়ে তাঁকে একা পেয়ে ঘিরে ধরে চড়, লাথি, কিল, ঘুষি মারতে থাকেন বিজেপি কর্মীরা। কোনও রকমে দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন  অ্যাসিস্ট্যান্ট কমিশনার। হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যান তিনি। রাস্তায় ফেলে তাঁকে এলোপাতাড়ি মারতে থাকে বিজেপির গুণ্ডাবাহিনী। দুই পুলিশ কর্মী কোনও ক্রমে বিজেপি গুন্ডাদের হাত থেকে এসিকে বাঁচিয়ে নিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক্সরে করার পরে দেখা যায় দেবজি‍ৎ চট্টোপাধ্যায়ের (Debjit Chatterjee) হাতের হাড় ভেঙ্গে গেছে। ঘটনার পর পুলিশের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় বড়বাজার থানায়। রাতেই আক্রমণকারীদের ধরতে বাগুইআটি, বেলেঘাটা সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। তিন জনকে গ্রেফতার করা হয়। আহত এসির খোঁজখবর নেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00