Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

BREAKING: পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি উত্তম বারিক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি কে হবেন, সেই সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি কে হবেন, সেই সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) বৈঠকে বসেছিলেন। খড়গপুর শিল্পতালুকে সেই বৈঠকে পূর্ব মেদিনীপুরের নেতারাও উপস্থিত ছিলেন। অবশেষে সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করলেন নয়া জেলা পরিষদ সভাধিপতির নাম। 

পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক। তাঁর ওপরেই আস্থা রাখলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। এদিন পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বদের সঙ্গে বৈঠক করার পরে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ সভাধিপতির নাম। 

গত ১৮ মে প্রয়াত হয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি দেবব্রত দাস। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। তারপর থেকে এই আসন ছিল ফাঁকা। সম্প্রতি ঠিক হয়েছিল, ৪ দিনের জেলা সফরে এসে নয়া সভাধিপতি নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। গতকাল নেতাজি ইন্ডোরে ১০ হাজার চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানের পরেই পশ্চিম মেদিনীপুরে চলে আসেন মুখ্যমন্ত্রী। সেখানেই করেন রাত্রিযাপন। তারপর মঙ্গলবারে তিনি সিদ্ধান্ত নেন নয়া সভাধিপতি নিয়ে। 

আগামী ১৪ সেপ্টেম্বর তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন তাঁর স্বপ্নের প্রকল্প মেরিন ড্রাইভের।  তারপরে ফিরে আসবেন পশ্চিম মেদিনীপুরে। আগামী ১৫ সেপ্টেম্বর খড়গপুর শিল্পতালুকের স্টেডিয়াম থেকে তিনি ৭ হাজার যুবক-যুবতীর হাতে তুলে দেবেন নিয়োগপত্র। এর পাশাপাশি এবারেও তাঁর নজরে থাকছে কর্ণগড় ও রানি শিরোমণি বিষয়টি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00