Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিল বিজেপি কর্মীরা

দমকলকর্মীরা অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্ন অভিযানের আঁচ কলকাতাতে। মধ্য কলকাতার মহাত্মা গান্ধি রোডে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হল। দমকলকর্মীরা অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় মহাত্মা গান্ধি রোড ও বড়বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাঠ বন্ধ করে আতঙ্কে ব্যবসায়ীরা পালিয়ে যান। মুরলিধর সেন লেন-য়ে রাজ্য বিজেপির সদর দফতরের সংলগ্ন এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। পুলিশকে লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো ইট ছুঁড়তে শুরু করে বিজেপি কর্মীরা। মধ্য কলকাতায় স্তব্ধ হয়ে যায় যানচলাচল। লালবাজারের সামনে অতর্কিতে বিজেপি কর্মীরা হাজির হলে  পুলিশের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। হাওড়া ময়দান থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। শহরের একাধিক জায়গায় পুলিশকর্মীরা আহত হন।

শহরের সর্বত্র যখন গোলমাল ছড়িয়ে পড়ে সেই সময় লালবাজারে সেন্ট্রাল লকআপে বিক্ষোভে দেখাতে থাকেন বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহা। লালবাজারের গেটে বসে পড়েন অগ্নিমিত্রা পল। লালবাজারের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। মধ্য কলকাতার মহাত্মা গান্ধি রোডে পুলিশের গাড়িতে কে আগুন লাগাল, তাদের খোঁজে রাস্তার ট্রাফিক সিগন্যালে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে লালবাজার। বিজেপির নবান্ন অভিযানে নিজেদের কর্মীদের ছোড়া ইটের ঘায়ে আহত হন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মীনাদেবী পুরোহিত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00