Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চতুর্থ দিনেই বড়সড় ধাক্কা ‘ব্রহ্মাস্ত্র’র! ছবির আয় কমলো অনেকটাই

মাত্র ১৬ কোটি টাকা। তবে কী নজর লাগল? চার নম্বর দিনে এই ছবির হিন্দি ভার্সনের আয় গিয়ে দাঁড়াল মাত্র ১৪.২৫ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার একেবারে ধামাকাদার এন্ট্রি নিয়েছে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’। একদিকে বলিউডের বয়কট সংস্কৃতি, অন্যদিকে গো-মাংস খাওয়ার অপরাধে রনবীরের ছবি না দেখার আহ্বান সবটাই রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল এই ছবির নির্মাতাদের। কিন্তু ‘ব্রহ্মাস্ত্র’ এর প্রথম সপ্তাহন্তে দুর্দান্ত রেজাল্ট একেবারে মুখে ঝামা ঘষে দিয়েছে বিরোধী নেটিজেনদের মুখে। ছবি মুক্তির আগেই এই ছবির গোটা বিশ্বব্যাপী প্রি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল প্রায় ২৭ কোটি টাকার মতো।

এমনকি মুক্তির দিনে এই ছবির বাজেট ছিল, প্রায় ১৬০ কোটি টাকার মত, সপ্তাহন্ত মিলিয়ে এই ছবির মোট বাজার এই মুহুর্তে ২৫০ কোটি ছাড়িয়েছে। কিন্তু রবিবারের তুলনায় সোমবারে এই ছবির আয় তুলনামুলক কম। মাত্র ১৬ কোটি টাকা। তবে কী নজর লাগল? চার নম্বর দিনে এই ছবির হিন্দি ভার্সনের আয় গিয়ে দাঁড়াল মাত্র ১৪.২৫ কোটি টাকা। আর অন্যান্য ভাষায় ব্রহ্মাস্ত্রের আয় প্রায় দুই কোটি। মুক্তির প্রথম তিন দিনেই এই ছবি একেবারে বাজিমাত করে দিয়েছিল। তবে দেশের বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পার করতে সফল হয়েছে এই ছবি। সেটাও বড় পাওনা এই ছবির কলাকুশলীদের জন্য। প্রথম তিনদিনে এই ছবির নেট আয় দাঁড়িয়েছে প্রায় ১২৪ কোটি।

শুক্রবার- ৩১.৫০ কোটি+

শনিবার- ৩৭.৫ কোটি+

রবিবার- ৩৯.৫০ কোটি+

গত ৯ই সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষাতেও মুক্তি পেয়েছে এই ছবি। এই ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও রয়েছেন, অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়ের। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনও ক্যামিও চরিত্রে দর্শন দিয়েছেন। তবে বাকি দিনগুলির তুলনায় ছবির হিন্দি ভার্সনের কালেকশন সোমবার প্রায় ৫৫% কমেছে, কোনও কোনও রাজ্যে ছবির টিকিট বিক্রির হার ৬০% কমেছে। প্রায় ৪১০ কোটির বিরাট বাজেটে তৈরি হয়েছে এই ছবি। তবে এদের অভিনয় ছাড়াও এই ছবির দুর্দান্ত ভিএফএক্সে এই ছবির সফলতার অন্যতম কারণ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00