Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ব্রহ্মাস্ত্র’র সফলতা দেখে ক্ষুব্ধ কঙ্গনা, পরিসংখ্যান কারচুপির অভিযোগ

অন্যদিকে বলিউডের অন্যতম ফ্লপ হিরোইন কঙ্গনা রানাউত 'ব্রহ্মাস্ত্র' প্রসঙ্গে বক্সঅফিসের পরিসংখ্যানকে কারচুপি বলে দাবি করেছেন। রীতিমত জ্বলন হচ্ছে নায়িকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে বলিউডের ‘টক অফ দ্য টাউন’ রনবীর-আলিয়ার একত্রিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। প্রায় ৫ বছর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গত ৯ সেপ্টেম্বর এই ছবি গোটা বিশ্বজুড়ে মোট ৫ টি ভাষায় মুক্তি পেয়েছে। একদিকে যেমন বলিউড বয়কট নিয়ে তীব্র আন্দোলন চলছে সোশ্যাল মিডিয়ায় জুড়ে, অন্যদিকে ব্রহ্মাস্ত্র মুক্তির আগে থেকেই এই ছবি না দেখা নিয়ে একাধিক মন্তব্য সোশ্যাল মিডিয়া ছেয়ে ফেলেছিল। রনবীরের গো-মাংস খাওয়া নিয়ে একটি পুরোনো মন্তব্য ঘিরে এখনও তোলপাড় সোশ্যাল মিডিয়া। কিন্তু ছবি মুক্তির পর বিরোধী জনগোষ্ঠীর মুখে একেবারে তালা পড়ে গিয়েছে।

মুক্তির মাত্র ৪ দিনেই এই ছবি গোটা বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা উপার্জন করে ফেলেছে। যা কিনা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে টক অফ দ্য টাউনে। রনবীর-আলিয়ার অসাধারণ রসায়নের পাশাপাশি এই ছবির ভিএফএক্স বড় বড় হলিউড ছবিকেও ছাপিয়ে গিয়েছে। সঙ্গে এই ছবি নিয়ে প্রশংসায় একেবারে পঞ্চমুখ দর্শক। অন্যদিকে বলিউডের অন্যতম ফ্লপ হিরোইন কঙ্গনা রানাউত ‘ব্রহ্মাস্ত্র’ প্রসঙ্গে বক্সঅফিসের পরিসংখ্যানকে কারচুপি বলে দাবি করেছেন। রীতিমত জ্বলন হচ্ছে নায়িকার। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধাকড়’ বক্স অফিসে চূড়ান্তভাবে ফ্লপ হয়েছে।

তাঁর ছবি দেখার জন্যে সারাদেশ জুড়ে পাঁচটি টিকিটও বিক্রি হয়নি। মানুষ তো দূরের কথা, মশা-মাছিও তাঁর ছবি দেখতে যায়নি। গত রবিবার একটি টুইটের প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী ব্রহ্মাস্ত্রর সহ-প্রযোজক করণ জোহরকে বলেন যে, ব্রহ্মাস্ত্র বিশ্বব্যাপী 75 কোটি টাকা মোটা সংগ্রহ করেছে৷ তিনি লিখেছেন, “কিছু বাণিজ্য বিশ্লেষক ব্রহ্মাস্ত্র বিও পরিসংখ্যান দিচ্ছেন না, কারণ সেগুলি সম্পূর্ণভাবে কারসাজি করা হয়েছে। নকল পরিসংখ্যান দেখিয়ে রাজত্ব চলছে। আর এই নকল পরিসংখ্যান মোটা টাকা দিয়ে কিনেছেন নির্মাতারা। সম্ভবত এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে বড়, 60-70 শতাংশের বেশি জাল পরিসংখ্যান।”

পরিচালক অয়ন মুখার্জির পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করছেন, রণবীর কাপুর এবং আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন। এছাড়া ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। Boxofficeindia.com এর মতে, ব্রহ্মাস্ত্র গতকালই প্রায় ১৪ কোটি টাকা আয় করেছে। ছবিটির মুক্তির দিনে, কঙ্গনা এই ফিল্মের কিছু খারাপ রিভিউয়ের প্রতিক্রিয়া জানিয়ে করন জোহরকে ঠুকে বলেন, “যখন আপনি মিথ্যা বিক্রি করার চেষ্টা করেন তখন করণ জোহর আলিয়াভট্ট এবং রণবীরকে সেরা অভিনেতা এবং আয়ন মুখার্জিকে একজন প্রতিভা দাবি করেন। ধীরে ধীরে তিনিই নিজে এই মিথ্যা বিশ্বাস করান সবাইকে। যারা আয়ন মুখার্জিকে প্রতিভাবান বলছেন তাঁদের অবিলম্বে জেলে যাওয়া উচিত।”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00