Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আলি ফজল নয়, গায়ক আলি জাফরের সঙ্গে সাত পাকে ঘুরতে চলেছেন রিচা চাড্ডা

ওই ব্যক্তির টুইটার বলছে, রিচার সঙ্গে আলি জফরের টুইটার হ্যান্ডেল ট্যাগ করে লেখা ছিল ৬ অক্টোবর, দিল্লিতে বিয়ে সারবেন রিচা-আলি জাফর। ৭ অক্টোবর তাঁদের মুম্বইয়ে রিসেপশন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সে কী কথা, বিয়ের আগেই পাত্র নিয়ে বিভ্রাট। রিচা কাকে বিয়ে করতে চলেছেন? অভিনেতা আলি ফজল নাকি পাকিস্তানি গায়ক আলি জফরকে? অভিনেত্রীর বিয়ের আগেই তাঁর বরের নাম গুলিয়ে ফেললেন এক নেট ব্যবহারকারী। এমনকি সেই নেটিজেনের ভুল নায়িকা নিজেই সংশোধন করে দিলেন। মাস কয়েক আগেই রিচা-আলি একেবারে ঘটা করে নিজেদের বিয়ের কথা জানিয়েছেন। সেপ্টেম্বরের শেষেই তাঁদের বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে মুম্বইতে বসবে তাঁদের গ্র্যান্ড রিসেপশন। কিন্তু বিয়ের আগেই রিচার বরের নাম পাল্টে দিলেন এক সাংবাদিক। ওই সাংবাদিক আলি ফজল এবং রিচার বিয়ে নিয়ে একটি টুইট করেছিলেন। আর তা দেখে রিচা নিজেই বিপাকে পড়ে গেলেন।

ওই ব্যক্তির টুইটার বলছে, রিচার সঙ্গে আলি জফরের টুইটার হ্যান্ডেল ট্যাগ করে লেখা ছিল ৬ অক্টোবর, দিল্লিতে বিয়ে সারবেন রিচা-আলি জাফর। ৭ অক্টোবর তাঁদের মুম্বইয়ে রিসেপশন। এই টুইট নায়িকার চোখে পড়তেই, নায়িকা ভুল শুধরে নীচে বিভ্রান্ত মুখের ইমোজি দিয়ে রিটুইট করে জানান, ‘আলি জফর একজন পাকিস্তানি গায়ক-অভিনেতা, যিনি ইতিমধ্যেই বিবাহিত। আলি জফর ব্যঙ্গাত্মক চলচ্চিত্র ‘তেরে বিন লাদেন’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। যখন আলি ফজল ‘মির্জাপুর’, ‘ফুকরে’ এবং ‘ডেথ অন দ্য নাইল’-এর মতো ছবি এবং সিরিজের জন্য সর্বাধিক পরিচিত।’ তবে মঙ্গলবার সকাল থেকেই টুইটটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লিতে বিয়ের আসর বসবে রিচা এবং ফজলের। মাঝে তিন দিন বিরতি-সহ ৭ অক্টোবর মুম্বইয়ে তাঁদের বিয়ের অনুষ্ঠান শেষ হবে। ঘনিষ্ঠ পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই তাঁরা মুম্বইতে অন্তরঙ্গ বিয়ে সারবেন। ২ অক্টোবর এবং ৭ অক্টোবর যথাক্রমে দিল্লি এবং মুম্বইতে দু’টি গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হয়েছে।

গত আগস্টে, রিচা একটি নিউজ পোর্টালকে জানিয়েছিলেন যে, তাঁরা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। তিনি বলেন, আমার মনে হয় এ বছরই আমরা বিয়ে করব। আমরা বিয়ে করতে খুব উত্তেজিত কিন্তু (আমরা) শুধু কোভিড নিয়ে চিন্তিত এবং দায়িত্বশীল হতে চাই। আমরা ভুল কারণে সংবাদে থাকতে চাই না।” রিচা এবং আলি ২০২০ সালে তাঁদের প্রথম বিয়ের কথা ঘোষণা করেছিলেন, সেই বছর এপ্রিলে তাঁদের বিয়ে কথা ছিল। বর্তমানে সঞ্জয় লীলা ভন্সালীর ‘হিরা মান্ডি’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রিচা। অন্য দিকে আলিও ‘মির্জাপুর ৩’ নিয়ে ব্যস্ত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00