Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মর্মান্তিক! আত্রেয়ীর জলের তলিয়ে গেলেন যুবক

ঙ্গে সঙ্গে নদীর পাড়ে থাকা অন্যান্যরা জলে ঝাঁপিয়ে পড়ে তাঁকে বাচানোর চেষ্টায়। কিন্তু যুবকের নাগাল পাননি কেউই। গভীর জলে তলিয়ে যান নিমেষে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক ঘটনা। আত্রেয়ীর জলে তলিয়ে গেলেন এক যুবক। ঘটনায় শোকের আবহ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হালদার পাড়ায়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তলিয়ে যাওয়া যুবককে বাঁচাতে নদীর জলে নেমে পড়ে। কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি।

ছুটির দিনে আত্রেয়ী নদীর জলে দুপুরে স্নান করতে আসেন দুই বন্ধু। হালদার পাড়ার ঘাট থেকে নদীর জলে ঝাঁপ দিচ্ছিলেন তাঁরা। একসময় ঝাঁপ দিয়ে ওই যুবক ভেসে না ওঠায় বন্ধুর সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে নদীর পাড়ে থাকা অন্যান্যরা জলে ঝাঁপিয়ে পড়ে তাঁকে বাচানোর চেষ্টায়। কিন্তু যুবকের নাগাল পাননি কেউই। গভীর জলে তলিয়ে যান নিমেষে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়।

বালুরঘাট থানার পুলিশ ডুবুরিদের সঙ্গে করে এসে পৌঁছয় নদীঘাটে। শুরু হয় তল্লাশি। এদিকে নদীর ঘাটেই কান্নায় ভেঙে পড়েন নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা। স্থানীয়রা ভিড় করে নদীর ঘাটে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00