Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক তৎপরতা

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শুরু হয়ে গিয়েছে প্রশাসনের তৎপরতা। ১৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর জেলা সফর চূড়ান্ত করেছে জেলা প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বুধবার পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জেলা প্রশাসনের তৎপরতা। ১৪ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর জেলা সফর চূড়ান্ত করেছে জেলা প্রশাসন।

পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলা প্রশাসন (District Administration) সূত্রে খবর, ১৪ সেপ্টেম্বর বুধবার দুপুর দুটোয় তমলুকের নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। পাশাপাশি তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ (Tamralipta Medical College), দিঘা-শৌলা মেরিন ড্রাইভ-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেজন্য দফতরভিত্তিক বিভিন্ন প্রকল্পের তালিকা তৈরির প্রক্রিয়াও শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ইতিমধ্যে বৈঠক করেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক।

দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Mandir) নির্মাণের বিষয়েও সবকিছু খতিয়ে দেখতে তৎপরতা শুরু করেছে প্রশাসন। প্রসঙ্গত দিঘার জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। সেই মন্দির নির্মাণ প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে, সে নিয়ে নির্মাণকারী সংস্থা হিডকোর আধিকারিকরা জায়গাটা ঘুরে দেখেছেন। সবকিছু ঠিক থাকলে এই সফরে এসে রাজ্যের প্রশাসনিক প্রধান জগন্নাথ মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান, ১৪ তারিখ মুখ্যমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হয়েছে। ওইদিন দুপুর দুটোর সময় নিমতৌড়িতে জেলা প্রশাসনিক ভবনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরকে মাথায় রেখে ইতিমধ্যে প্রশাসনিকভাবে প্রস্তুতি শুরু করা হয়েছে বলে জানান তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00