Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দশ মাস পর নিউটাউন পর্ন শুটিংকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

দশ মাস ধরে গা ঢাকা দিয়েও মিলল না রেহাই। অবশেষে পুলিশের জাল ধরা পরল নিউটাউনের পর্নফিল্ম শুটিংয়ের ঘটনার মূল চক্রী। শনিবার রাতে বিধাননগর পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: দশ মাস ধরে গা ঢাকা দিয়েও মিলল না রেহাই। অবশেষে পুলিশের জাল ধরা পরল নিউটাউনের পর্নফিল্ম শুটিংয়ের ঘটনার মূল চক্রী। শনিবার রাতে বিধাননগর পুলিশের সাইবার শাখার গোয়েন্দাদের হাতে গ্রেফতার হল প্রকাশ পাল নামে ওই ব্যক্তি। তাঁকে টালিগঞ্জের রিজেন্ট পার্ক এলাকা থেকে ধরা হয়েছে। এই নিয়ে এই পর্ন শুটিংকাণ্ডে মূল অভিযুক্ত-সহ পুলিশ মোট চারজনকে গ্রেফতার করল। এবার এই চক্রের সঙ্গে আরও কে কে জড়িত আছে, তার সন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা।

গত বছরের ডিসেম্বর মাসে পেশায় এক মডেল প্রথম অভিযোগ করেছিলেন এই পর্ন শুটিং চক্রের বিরুদ্ধে। তাঁর অভিযোগ ছিল নিউটাউনের এক হোটেলে তাঁকে মদ্যপান করিয়ে প্রায় বেহুঁশ করে পর্ন ছবির শুটিং করতে বাধ্য করানো হয়েছে। তাঁর অভিযোগ ছিল সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়ার পর এক ব্যক্তি তাঁকে সিনেমায় সুযোগ করে দেওয়ার টোপ দেয়। প্রথম দিকে দুটি ছোট রোলে কাজ দেওয়া হয়। পরবর্তীতে তাঁকে বিধাননগর কমিশনারেট এলাকার একটি হোটেলে নিয়ে গিয়ে মদ্যপান করিয়ে জোর করে পর্নোগ্রাফি শুট করায় বলে দাবি করে ওই মডেল। এমনকি এটা ফাঁস করলে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেন ওই তরুণী মডেল।

পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই পর্ন শুটিং চক্র ছড়িয়ে ছিল দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে। গড়ফা, বালিগঞ্জের স্টুডিওতে শুটিং হতো। এর আগে বিভিন্ন জায়গায় হানা দিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছিল। এবার ধরা পরল মূল চক্রী। তবে পুলিশের অনুমান, এই চক্রের জাল বহুদুর বিস্তৃত। ফলে আরও তদন্ত চালাবে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00