Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গণেশ-সহ প্যান্ডেলের বীমা কয়েকশো কোটি, গায়ে ৩২ কোটির সোনা গহনা

রয়েছে  রূপো এবং অন্যান্য ধাতুর তৈরি গহনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আর একদিন বাদেই গণেশপুজো। আর গণেশপুজো মানেই বাণিজ্যনগরী মুম্বই। সেখানকার একটি গণেশ মূর্তি, প্যান্ডেলের বীমা করা হয়েছে, যার মূল্য ৩১৬.৪০ কোটি। যারা এই পুজো দেখতে আসবেন, তারাও বীমার আওতায় পড়বেন। পুজো কমিটির দাবি, মুম্বইতে তাদের পুজোই সব থেকে দামি। আর বীমার জন্য তিনশো কোটি টাকা মুম্বইতে তারাই প্রথম খরচ করল।

কোটি টাকার এই গণেশপুজো হচ্ছে মুম্বইয়ের কিংস সার্কেলে। পুজোর আয়োজন করেছে জিএসবি সেবা মণ্ডল। সংগঠনের চেয়ারম্যান বিজয় কামাথ জানিয়েছেন, বাণিজ্যনগরীর এই পুজো অত্যন্ত প্রাচীন। প্রতি বছৎ ঘটা করে পালন করা হয় এই পুজো। প্রতিমা দর্শনের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্যান্ডলে বসানো হয়েছে নজর ক্যামেরা। তৈরি করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।

এই বিশাল পরিমাণ বীমার মধ্যে ধরা হয়েছে মূর্তির গায়ে থাকা সোনার গহনা, যার দাম প্রায় ৩২ কোটি টাকার কাছাকাছি। রয়েছে  রূপো এবং অন্যান্য ধাতুর তৈরি গহনা। আর বীমার বাকি টাকা  পূণ্যার্থী, ভলান্টিয়ার্স, পুরোহিত, পাঁচকদের জন্য।

পুজোর কদিন, প্যান্ডেলেই খাওয়া-দাওয়া। যারা বয়সজনিত কারণে প্যান্ডেলে আসতে পারবেন না, তাদের জন্য প্যাকেটে করে খাবার পৌঁছে দেওয়া হবে। অঞ্জলিও অনলাইনে দেওয়ার ব্যবস্থা করেছে পুজো কমিটি। তবে করোনা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে মাস্ক ব্যবহারের।

এদিকে, উৎসব মরশুম শুরু হওয়া চিকিৎসকেরা কিছুটা হলেও আতঙ্কের মধ্যে রয়েছে। সংক্রমণ আপাতত ১০ হাজারে নীচে রয়েছে। এই খুশিতে মানুষ বেপরোয়া হয়ে উঠলে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00