Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাত্র দু-মাসের যমজ সন্তানদের ফেলেই পরলোক গমন অভিনেত্রী হ্যাপির

অভিনেতা তথা সঙ্গীত শিল্পী মৌলিক নায়েকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন হ্যাপি। দু মাস আগেই তাঁরা যমজ সন্তানের মা-বাবা হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শোকসংবাদ বিনোদন মহলে। প্রয়াত গুজরাতি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হ্যাপি ভাবসর (Happy Bhavsar Nayak)। মাত্র ৪৫ বছর বয়সেই হৃদপিণ্ড থেমে গেল অভিনেত্রীর। জানা গিয়েছে, ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা মৌলিক নায়েকের স্ত্রী। অবশেষে জীবন যুদ্ধে হার মানলেন হ্যাপি। দু-মাসের যমজ সন্তানকে রেখেই পরোলোকে পাড়ি দিলেন অভিনেত্রী। হ্যাপির মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই শোকের ছায়া গুজরাতি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। গুজরাতি ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিকবার অভিনেতা, অভিনেত্রী, অভিনেত্রীর মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন। যার মধ্যে আছেন, খুশি শাহ, হেতাল ঠক্কর, পার্থ ভারত ঠাকুর-সহ গুজরাতের একাধিক তারকা। যারা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর মৃত্যু সংবাদে শোকস্তব্ধ।

বিনোদন জগতে যেন দুঃসংবাদ থামছেই না। সম্প্রতি মারা গিয়েছেন, অভিনেত্রী সোনালি ফোগাট। এরপরেই গুজরাটি অভিনেত্রী হ্যাপির মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ বিনোদন ইন্ডাস্ট্রি। অভিনেত্রী হ্যাপি ভাবসার, ‘নায়ক’, ‘মন্টু নি বিট্টু’, ‘প্রেমজি: রাইজ অফ অ্যা ওয়ারিয়র’-চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে গুজরাটি অভিনেতা মৌলিক নায়ককে বিয়ে করার পর অভিনয় ছেড়ে দিয়েছিলেন হ্যাপি। গুজরাতি সেলিব্রিটিদের কথায়, অভিনেত্রী হ্যাপির প্রয়াণে গুজরাটি ইন্ডাস্ট্রি একটি বড় ধাক্কা খেয়েছে। অভিনেত্রী খুশি শাহও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হ্যাপির মৃত্যুর খবর শেয়ার করে লিখেছেন যে, “ইন্ডাস্ট্রি একজন ভালো মানুষ এবং অভিনেত্রীকে হারাল। এখনও বিশ্বাস হচ্ছে না, ঈশ্বর তাঁর পরিবারকে শক্তি দিন, শান্তিতে থাকুন।”

অভিনেতা তথা সঙ্গীত শিল্পী মৌলিক নায়েকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন হ্যাপি। দু মাস আগেই তাঁরা যমজ সন্তানের মা-বাবা হন। তবে আচমকাই ফুসফুস ক্যান্সার কেড়ে নিল সব কিছু। স্বামী মৌলিক এবং যমজ সন্তান কৃষ্ণা এবং কৃষ্ণাভিকে রেখে পরপারে পারি দিলেন হ্যাপি। ছোট থেকেই অভিনয় করেছেন এই অভিনেত্রী, শিশুশিল্পী হিসাবেই তিনি অভিনয় জীবন শুরু করেন। মাধুরী দীক্ষিতের অন্ধ ভক্ত ছিলেন হ্যাপি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00