Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনুব্রতর জামিন প্রসঙ্গে বিচারককে হুমকি চিঠি দেওয়া ব্যক্তির নাম প্রকাশ্যে

হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে যে ব্যক্তির বিরুদ্ধে, তাঁর নাম বাপ্পা চট্টোপাধ্যায়।  কে এই বাপ্পা, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের বিচারককে হুমকি চিঠি দেওয়া ব্যক্তির নাম প্রকাশ্যে এলো। সূত্রের খবর, হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে যে ব্যক্তির বিরুদ্ধে, তাঁর নাম বাপ্পা চট্টোপাধ্যায়।  কে এই বাপ্পা চট্টোপাধ্যায়, কী তাঁর পরিচয়, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় বীরভুমের তৃণমূল সভাপতি অবুব্রত মণ্ডলকে গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে তিনি বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। আসানসোল সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলের মামলার শুনানি চলছে। বুধবার অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে তাঁকে পেশ করার কথা রয়েছে। এর মাঝে অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারক ও তাঁর পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি চিঠি দেওয়া হয় বিচারককে। আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে এই হুমকি চিঠি দেওয়া হয়েছে। অভিযোগ, যে ব্যক্তি বিচারকের উদ্দেশে এই হুমকি চিঠি দিয়েছেন তাঁর নাম বাপ্পা চট্টোপাধ্যায়।

অন্যদিকে হুমকি চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে আদালতের রেজিস্ট্রারকে অভিযোগ জানিয়েছেন বিচারক। অভিযুক্ত জনৈক বাপ্পা চট্টোপাধ্যায় নামে ওই ব্যক্তি চিঠিতে লিখেছেন, অনুব্রতকে জামিন না দেওয়া হলে এনডিপিএস তথা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বিচারক ও তাঁর পরিবারকে। প্রথমে জেলা আদালতে ও পরে কলকাতা হাইকোর্টে চিঠির কথা জানিয়েছেন বিচারক। এই ঘটনা নিয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী অনিন্দ্য গুহ ঠাকুরতা বলেন, ‘আমি এই ঘটনায় নিন্দা প্রকাশ করছি। একজন বিচারককে সম্মান প্রদর্শন করা উচিৎ। যাঁরা এই কাজ করেছেন, তাঁদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দেওয়া হোক।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00