Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হযরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিধায়ককে সাসপেন্ড করল বিজেপি

তেলেঙ্গানার গোসামহলের বিধায়ক টি রাজা সিংহ ঘৃণা ছড়ানোর জন্য কুখ্যাত।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: হযরত মহম্মদকে (Prophet Muhammad) নিয়ে বিতর্কিত মন্তব্যের দায়ে মঙ্গলবার সকালেই গ্রেফতার হয়েছিলেন তেলেঙ্গানার গোসামহলের বিধায়ক টি রাজা সিংহ (T Raja Singh)। আর সেই গ্রেফতারির পরেই তাঁকে সাসপেন্ড করেছে বিজেপি নেতৃত্ব। কেন তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নূপুর শর্মার মতো রাজা সিংহের মন্তব্য নিয়ে যাতে আন্তর্জাতিক মহলের চাপের মুখে পড়তে না হয়, তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার পথে হাঁটতে বাধ্য হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

তেলেঙ্গানার গোসামহলের বিধায়ক টি রাজা সিংহ (T Raja Singh) ঘৃণা ছড়ানোর জন্য কুখ্যাত। অতীতেও একাধিক বার ঘৃণাভাষণ ও বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিখ্যাত মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল, রাজা (T Raja Singh) বার বার উস্কানি এবং বিদ্বেষমূলক পোস্ট করেও ফেসবুক কর্তৃপক্ষের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে ছাড় পেয়ে যাচ্ছেন। সংস্থার ভারতীয় শাখার তৎকালীন পাবলিক পলিসি ডিরেক্টর তথা কট্টর মুসলিম বিরোধী হিসেবে পরিচিত আঁখি দাসের বদান্যতাতেই ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

গত রবিবারই সোশ্যাল মিডিয়ায় বিজেপির সাসপেন্ডেড বিধায়ক টি রাজা সিংহের (T Raja Singh) একটি ভিডিয়ো ভাইরাল হয়। ওই ভিডিয়োতে হযরত মহম্মদকে নিয়ে অশালীন মন্তব্য করতে শোনা গিয়েছিল তাঁকে। ওই ভিডিয়ো ভাইরালের পরেই গোসামহলের বিধায়ককে গ্রেফতারির দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হয়। চাপে পড়ে এদিন সকালেই ধর্মের বিষ ঢালার মূল হোতাকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00