Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুমিল্লায় পুজোমণ্ডপে হামলার ঘটনায় আরও একজনের মৃত্যু

শুক্রবার দুপুরেই রাজধানীতেই মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শেষকৃত্যের জন্য কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে মৃতদেহ। দিলীপবাবুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: শেষ রক্ষা হল না। চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুমিল্লায় পুজোমণ্ডপে হামলার ঘটনায় গুরুতর আঘাত পাওয়া দিলীপকুমার দাস। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। শুক্রবার দুপুরেই রাজধানীতেই মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শেষকৃত্যের জন্য কুমিল্লায় নিয়ে আসা হচ্ছে মৃতদেহ। দিলীপবাবুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত ১৩ অক্টোবর অষ্টমীর রাতে কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের পুজোমণ্ডপে কোরআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়। ওই পুজোমণ্ডপে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। পাশাপাশি হিন্দুদের বাড়িঘরও ভাঙচুর করা হয়। ওই দিন এলাকাজুড়ে যখন তাণ্ডব চলছিল, তখন মনোহরপুরের রাজ রাজেশ্বরী কালীবাড়ি মন্দিরের গেট বন্ধ করতে গিয়ে দুষ্কৃতীদের ছোঁড়া ইটের আঘাতে গুরুতর জখম হন বছর ষাটের দিলীপ দাস। প্রচুর রক্তক্ষরণ হয়। আশঙ্কাজনক অবস্থায় দ্রুতই তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। দুদফায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  

যে ঘটনাকে কেন্দ্র করে প্রাণ দিতে হল দিলীপ দাসকে, সেই ঘটনার নাটের গুরু ইকবাল হোসেনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এদিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে কোরআন শরীফ রাখার কথা স্বীকার করেছে অভিযুক্ত। কিন্তু কাদের ইন্ধনে সে ওই ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00