Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মুখে পুরসভার স্বীকৃতি ময়নাগুড়ি-ফালাকাটাকে

একুশের বিধানসভা নির্বাচনের অনেকটা আগেই উত্তরবঙ্গ সফরকালেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ময়নাগুড়ি ও ফালাকাটাকে পুরসভায় উন্নিত করা হবে। সেই প্রতিশ্রুতি রাখল তাঁর সরকার। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের ঠিক মুখেই সেখানকার দুই জনপদ পেয়ে গেল পুরসভার স্বীকৃতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার ২৪ অক্টোবর উত্তরবঙ্গে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পরে এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই সফরের ঠিক মুখেই উত্তরবঙ্গের দুই জনপদ পেয়ে গেল পুরসভার স্বীকৃতি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ও আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এদিন রাজ্য সরকারের তরফে পুরসভার স্বীকৃতি পেয়ে গেল। মুখ্যমন্ত্রীর সফরের ঠিক মুখে ও দেওয়ালির আগে এই ঘোষণা দুই জনপদেই খুশির হাওয়া নিয়ে আসতে চলেছে। তবে এই দুই পুরসভার নির্বাচন চলতি বছরেই হবে না পরে হবে সে নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। একুশের বিধানসভা নির্বাচনের অনেকটা আগেই উত্তরবঙ্গ সফরকালেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ময়নাগুড়ি ও ফালাকাটাকে পুরসভায় উন্নিত করা হবে। সেই প্রতিশ্রুতি রাখল তাঁর সরকার।

এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর যে সফরসূচি সামনে এসেছে তা হল, ২৪শে অক্টোবর তিনি কলকাতা থেকে বিমানে বাগডোগরা হয়ে শিলিগুড়িতে পা রাখবেন। সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রী শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেবেন। ২৫শে অক্টোবর তিনি উত্তরকন্যায় আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। ২৬শে অক্টোবর তিনি যাবেন কার্শিয়াং এবং সেখানকার টাউন হলে দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। ২৬শে অক্টোবর তিনি শিলিগুড়িতে ফিরে উত্তরকন্যায় রাত্রিযাপন করবেন। ২৭শে অক্টোবর মুখ্যমন্ত্রী শিলিগুড়ির দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতে পারেন। ২৮শে অক্টোবর মুখ্যমন্ত্রী বাগডোগরা থেকেই মুম্বই হয়ে গোয়ার পথে চলে যাবেন।  

এদিকে মুখ্যমন্ত্রী তাঁর এই সফরে পাহাড়ের ধস বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনের জন্য যেতে পারেন বলে যখন শোনা যাচ্ছে তখন শুক্রবার তিস্তায় ফের জারি করা হয়েছে হলুদ সংকেত। টানা বৃষ্টির দরুন তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপরে যাওয়ার কারনে শুক্রবার সকাল ৯.৩০ মিনিট থেকে নদীর অসংরক্ষিত এলাকায় দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত হলুদ সংকেত জারি করেছে সেচ দফতর। এদিন সকালে তিস্তা ব্যারেজ থেকে ১২৫৪ কিউসেক জল ছাড়া হয়েছে বলে সেচ দফতর থেকে জানানো হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00