Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার একাদশের পড়ুয়ারা বাড়ি থেকে করতে পারবে রেজিস্ট্রেশন

একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করার সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। রেজিস্ট্রেশনের জন্য স্কুলে যাওয়ার প্রয়োজন হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শিক্ষা দফতর বিভিন্ন ক্ষেত্রে অনলাইন পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছে। ইতিমধ্যে শিক্ষক বদলি-সহ একাধিক ইস্যুতে অনলাইন পরিষেবা চালু করেছে রাজ্য শিক্ষা দফতর। এবার একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করার সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। ফলে একাদশ শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন করার জন্য আর স্কুলে যাওয়ার প্রয়োজন হবে না। বাড়ি থেকে পড়ুয়ারা রেজিস্ট্রেশন করতে পারবে। যার ফলে ছাত্রছাত্রীদের অনেকটা সুবিধা হবে বলে মনে করছেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ।

রাজ্যের সরকারি স্কুলগুলিতে উচ্চ মাধ্যমিক স্তরে পাঠরত ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নাম নথিভুক্ত করতে হয়। একাদশ শ্রেণিতে পড়ার সময় রেজিস্ট্রেশনের মাধ্যমে সেই নাম নথিভুক্তি করতে হয়। পড়ুয়াদেরকে স্কুলে গিয়ে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সারতে হত। কিন্তু এবার রাজ্য শিক্ষা দফতর একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করতে চলেছে। যার মাধ্যমে পড়ুয়ারা অনলাইনে নিজেদের রেজিস্ট্রেশন করতে পারবে। রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর, খুব শীঘ্রই পড়ুয়াদের জন্য সেই পোর্টাল চালু হয়ে যাবে। ওই পোর্টালে কেবলমাত্র রেজিস্ট্রেশন নয়, রেজিস্ট্রেশনের পাশাপাশি মাইগ্রেশন বা অন্য কোনও শংসাপত্রও সেখান থেকে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকাদের বদলির জন্য অনলাইনে আবেদন জানানোর সুবিধা চালু করেছে রাজ্য সরকার। উৎসশ্রী নামে এক বিশেষ পোর্টালের মাধ্যমে রাজ্য সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা বদলির আবেদন করতে পারেন। উল্লেখ্য কেন্দ্র সরকার জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করার পর রাজ্যের তরফে তা মানতে অনীহা দেখানো হয়। রাজ্য সরকার পৃথক শিক্ষানীতি তৈরী করতে চায়। শিক্ষাবিদদের নিয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠন করে রাজ্য শিক্ষা দফতর। সেই কমিটিতে রয়েছেন গায়ত্রী চক্রবর্তী, সুগত বসু, সুরঞ্জন দাস, নৃসিংহ প্রসাদ ভাদুড়ি সহ একাধিক শিক্ষাবিদ। রাজ্যের তরফে মূলত কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থায় জোর দেওয়ার কথা ভাবা হয়। রাজ্যের শিক্ষামন্ত্রী এ বিষয়ে আগেই জানিয়েছিলেন, ‘আমরা স্কুল, উচ্চশিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষায় যৌথ অংশিদারিত্বের ভিত্তিতে অর্থ বরাদ্দ করি। ভবিষ্যতেও তাই হবে। রাষ্ট্রীয় শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে। দেশের বেশিরভাগ রাজ্য জাতীয় শিক্ষানীতি মেনে নিলেও পশ্চিমবঙ্গ তা করছে না। আমরা কর্মসংস্থানমুখী যে শিক্ষা চালু করতে চাই, তা বাংলার সরকার চায় না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00