Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরও বড়ো হামলার পরিকল্পনা আইএস, আলকায়দার

হাতে পেয়েছে অত্যাধুনিক প্রযুক্তি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আগের থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে আলকায়দা এবং আইএস। নেটমাধ্যমে বেড়েছে তাদের সক্রিয়তা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উপস্থিতি বাড়িয়ে তারা শুরু করেছে অর্থ সংগ্রহ। এমনই আশঙ্কার কথা শোনাল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। তারা বলছে, ব্যাপকভাবে নেটমাধ্যম ব্যবহার করে আলকায়দা ও আইএস অর্থ সংগ্রহের পাশাপাশি এই প্রযুক্তির সাহায্যে করছে হামলার পরিকল্পনা এবং ‘শিকার’ বাছাইয়ের কাজ।

সর্বভারতীয় একটি বৈদ্যুতিন চ্যানেলের খবর অনুযায়ী, সম্প্রতি ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের প্লেনারি সেশন আয়োজিত হয়। সেই বৈঠকে তারা এই দুই সন্ত্রাসী সংগঠনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানায়, বিশ্বের বিভিন্ন প্রান্তে জঙ্গি কার্যকলাপের আশঙ্কা অব্যাহত। এফএটিএফ-য়ের তরফ থেকে বলা হয়েছে, বিশেষ উদ্দেশ্য নিয়ে গত বছর থেকে আইএস, আলকায়দা নেট মাধ্যমে তাদের প্রচারের মাত্রা অনেকটাই বাড়িয়েছে। লক্ষ্য হল, একদিকে প্রচারে ঝড় তুলে মগজ ধোলাই করা, যাতে মানুষ তাদের সংগঠনে যোগ দেয়। সেই সঙ্গে চলছে  সংগঠনের জন্য অর্থ সংগ্রহ করার কাজ।  এফএটিএফ এও বলছে, এই দুই জঙ্গি সংগঠন তাদের কাজে অনেকটাই সফল। বিবৃতিতে বলা হয়েছে, মৌলবাদী ভাবনায় চালিত হয়ে জঙ্গি কার্যকলাপে অংশ নেওয়ার প্রবণতা উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিককালে আফগানিস্তান, ইরাকের পাশাপাশি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া একাধিক জঙ্গি হামলার ঘটনায় ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স উদ্বেগ প্রকাশ করেছে। সেই সঙ্গে তারা বলেছে, আগামীদিনে আরও বড়ো ধরনের হামলা চালাতে ছক কষছে বিশ্বের ত্রাস আলকায়দা এবং আইএস।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00