Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জঙ্গলে আত্মঘাতী যুগল, ঘনাচ্ছে রহস্য

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম অসিত লায়েক ও যুবতীর নাম মামনি লায়েক। মৃতের বাড়ি তালডাংরা গ্রামে। মৃতা ওন্দা থানা এলাকার বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালে জঙ্গল থেকে উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ঘটনা।

সকালবেলায় ছাতু কুড়োতে গিয়ে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, জঙ্গলের ভেতরে একটি গাছ থেকে ঝুলছে যুবক ও যুবতীর দেহ। এরপরে খবর পাঠানো হয় গ্রামে। গ্রামবাসীরা খবর দেয় স্থানীয় থানায়। খবর পেয়ে ওই জঙ্গলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় দুটি দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ দু’টি উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম অসিত লায়েক ও যুবতীর নাম মামনি লায়েক। মৃতের বাড়ি তালডাংরা গ্রামে। মৃতা ওন্দা থানা এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সাইকেল।

থানা সূত্রে জানা গিয়েছে, সম্ভবত শনিবার রাতে সাইকেলে করে এই জঙ্গলে এসেছিলেন তাঁরা। তারপর ঘটে আত্মহত্যার (SUICIDE) ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবকের পোশাক ছিল যুবতীর গায়ে। আর যুবতীর দেহের কাপড়ে ফাঁস নিয়েছিল যুগল। আদৌ আত্মহত্যা কি না তা খতিয়ে দেখছে পুলিশ। আত্মহত্যা হলে তারও কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

0:00