Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাঁচ টাকা বিনিয়োগ করে অর্বুদপতি, প্রয়াত ঝুনঝুনওয়ালা

শিল্পমহলে শোকের ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট শিল্পপতি রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala) । বয়স হয়েছিল ৬২ বছর। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রবিবার সকালে আচমকাই তিনি হৃদরোগে আক্রান্ত হন। নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের (Mumbai) ব্রিচ ক্য়ান্ডি হাসপাতালে। চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। তাদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ প্রমাণ করে বিশিষ্ট এই শিল্পপতি মৃত্যুর কোলে ঢলে পড়েন।রাকেশ ঝুনঝুনওয়ালার  প্রয়াণের খবরে শিল্পমহলে শোকের ছায়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বিশিষ্ট এই শিল্পপতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 

পরিবার সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিগত কিছুদিন ধরেই এই শিল্পপতি নানা ধরনের শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন। মাত্র কয়েকদিন আগে তাঁকে হুইল চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছিল। রবিবার সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। 

শেয়ারবাজারে ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala) ভারতের ওয়ারেন বাফে বলে পরিচিত ছিলেন। জন্ম এক মধ্যবিত্ত পরিবারে। বেড়ে ওঠা মুম্বইয়ে। সিডেনহ্য়াম কলেজ অব কমার্সের এই প্রাক্তনী পরবর্তীকালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ায় ভর্তি হন। মাত্র পাঁচ টাকা দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ। সেটা ১৯৮৫ সালের ঘটনা। আর ২০১৮ সালে সেই টাকার অঙ্ক বেড়ে দাঁড়ায় ১১ হাজার কোটি টাকা। ছোট থেকে শেয়ারবাজারে আগ্রহ ছিল। শেয়ার বাজারে মাত্র পাঁচ টাকা দিয়ে বিনিয়োগ তাঁকে পরবর্তী কালে অর্বুদপতি করে তোলে। মাত্র ৬২ বছরেই থামল যাত্রা।

বিশিষ্ট এই শিল্পপতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) লেখেন -ঝুনঝুনওয়ালার প্রয়াণে গভীর শূন্যতা তৈরি হল।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00