Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাখিতে বাড়ি ফেরার পথে নিখোঁজ ইসরোর বিজ্ঞানী

রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন ইসরোর এক বিজ্ঞানী। ওড়িশার বাসিন্দা ওই বিজ্ঞানীর নাম দীপক পেকরা। পাঁচ দিন ধরে তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি।

Share:

নিজস্ব সংবাদদাতা, ওড়িশা: রাখিবন্ধনের উৎসবে যোগ দিতে বাড়ি আসার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন ইসরোর (issro) এক বিজ্ঞানী। ওড়িশার বাসিন্দা ওই বিজ্ঞানীর নাম দীপক পেকরা (Dipak Pekra) । গত পাঁচ দিন ধরে তাঁর কোনও হদিশ পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনটিও সুইচ অফ রয়েছে। ইতিমধ্যেই এ নিয়ে থানায় দ্বারস্থ হয়েছে পরিবার। তবে এখনও পর্যন্ত বিজ্ঞানীর খোঁজ না মেলায় চিন্তিত তাঁর পরিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশার সুরজপুর জেলার লাতোরি থানা এলাকায় কাসকেলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপক। রাখিবন্ধন উৎসব পালন করার জন্য গত ৫ আগস্ট তিনি আমেদাবাদ থেকে রওনা দেন। ৬ আগস্ট তাঁর নাগপুরে পৌঁছনোর কথা ছিল। কিন্তু, সেদিন থেকেই রহস্যজনকভাবে দীপকের মোবাইল ফোন সুইচ অফ হয়ে যায়। ফলে তাঁর আর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। ওড়িশার পুরীতে তাঁর মোবাইলের শেষ অবস্থান পাওয়া যায়। ঘটনায় এসপির নির্দেশে পুলিশের একটি দল পরিবারের সদস্যের নিয়ে সেখানে পৌঁছন। কিন্তু, সেখানেও তাঁর হদিশ পাওয়া যায়নি। তবে পুরীর একটি হোটেল ওই বিজ্ঞানীর থাকার তথ্য পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, গত ৮ আগস্ট থেকে ওই বিজ্ঞানীর মোবাইল বন্ধ থাকায় তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। এমনকি তিনি কর্মস্থলেও ফেরেননি।

এমন পরিস্থিতিতে কোনও অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পরিবার এখন আতঙ্কিত। পুরীর এসপি রামকৃষ্ণ সাহু জানিয়েছেন, বিজ্ঞানীর সন্ধানে পুলিশের একটি বিশেষ তিন তৈরি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত পরিবারের কাছে কোনও হুমকি ফোন আসেনি ফলে তাকে অপহরণ করা যে হয়নি সে বিষয়ে নিশ্চিত পুলিশ। তবে বিজ্ঞানীর কোনও দুর্ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে পুলিশ কিছুই বলতে পারছে না। পুরো ঘটনায় আতঙ্কে রয়েছে পরিবার। পুলিশ জানিয়েছে, তৎপরতার সঙ্গে খোঁজ চালানো হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00