Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সর্বনাশ! দিল্লিতে করোনার অতি সংক্রামক উপপ্রজাতি শনাক্ত

নয়া উপপ্রজাতি এতটাই ভয়ঙ্কর যে করোনার টিকা যাঁরা নিয়েছেন, তাঁরাও নতুন করে আক্রান্ত হচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীতে করোনার নতুন করে চোখ রাঙানির মধ্যেই উদ্বেগ বাড়িয়ে শনাক্ত হল ওমিক্রন ভ্যারিয়েন্টের (Omicron Variant) নয়া উপপ্রজাতি। বিএ ২.৭৫ (BA 2.75) নামক ওই প্রজাতি অতি সংক্রামক বলেই দাবি চিকি‍ৎসকদের। আর নতুন প্রজাতির কারণেই ফের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। এমনকী নয়া উপপ্রজাতি এতটাই ভয়ঙ্কর যে করোনার টিকা যাঁরা নিয়েছেন, তাঁরাও নতুন করে আক্রান্ত হচ্ছেন। এমনকী যাঁদের শরীরে অ্যান্টি বডি তৈরি হয়েছে, তাঁরাও রেহাই পাচ্ছেন না।

গত ২৪ ঘন্টায় রাজধানীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৪৫ জন। গত ৬ ফেব্রুয়ারির পরে এটাই একদিনে সর্বোচ্চ সংক্রমণ। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন সাত জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪১ শতাংশে। গত কয়েকদিন ধরে যেমন দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তেমনই হাসপাতালে ভর্তির সংখ্যাও হু-হু করে বাড়ছে। আর তাতেই স্বাস্থ্য আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে।

রাজধানীর লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের ( Lok Nayak Jai Prakash Narayan Hospital) স্বাস্থ্য অধিকর্তা সুরেশ কুমার ( Medical Director Dr Suresh Kumar) এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, করোনা আক্রান্ত ৯০ জনের নমুনা জিনোম সিকোয়েন্সের (genome sequencing)  জন্য পাঠানো হয়েছিল। ওই জিনোম সিকোয়েন্সেই ওমিক্রন ভ্যারিয়েন্টের নয়া উপপ্রজাতি বিএ ২.৭৫ শনাক্ত হয়েছে। নতুন উপপ্রজাতি অতি সংক্রামক। যাঁরা করোনার টিকা নিয়েছেন এবং যাঁদের অ্যান্টি বডি তৈরি হয়েছে, তাঁদের শরীরেও সংক্রমিত হচ্ছে। সেই সঙ্গে আক্রান্তদের কাবু করে দিচ্ছে। ফলে আক্রান্তদের চিকি‍ৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00