Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামিকাল ফের হাজিরা দিতে হবে অনন্যাকে! জানাল এনসিবি

এনসিবি সূত্রে জানা গিয়েছে, আরিয়ানের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ চ্যাটে একাধিক তারকা সন্তানের নাম সামনে উঠে এসেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা তিন’ঘন্টা জেরার পর এনসিবি’র অফিস ছাড়লেন অনন্যা পাণ্ডে। মাদক মামলায় আরিয়ানের সঙ্গে যোগ থাকার সূত্র পেতেই চাঙ্কি পাণ্ডের কন্যা তথা অভিনেত্রী অনন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তার আগেই অভিনেত্রীর খারের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি’র আধিকারিকরা। ঠিক দুপুর ৩.৩০ নাগাদ আইনজীবীর সঙ্গে আলোচনা করেই বাবা চাঙ্কি পাণ্ডেকে নিয়ে এনসিবি’র দফতরে যান অনন্যা। তাঁকে জেরা করেন সুপার কপ সমীর ওয়াংখেড়ে। টানা তিন ঘণ্টা জেরার পর অবশেষে আজকের মত মুক্তি দেওয়া হয়েছে এই স্টারকিডকে।

এনসিবির তরফে জানানো হয়েছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার ঠিক সকাল ১১ টায় অনন্যাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংস্থার তরফে তাঁর ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরিয়ানের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন অনন্যা। সেই গ্রুপেই মাদক নিয়ে আলোচনা চালাতেন শাহরুখ পুত্র। এনসিবি’র তরফে আগেই জানানো হয়েছে, তাঁদের সন্দেহ আরিয়ান আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত। তাই আরিয়ানের ড্রাগ চ্যাট নিয়ে অনন্যা কী কী জানেন? তিনি নিজেও কোনওদিন নিষিদ্ধ ড্রাগ সেবন করেছেন কিনা? সেইসব জানতে চেয়েছিল এনসিবি’র আধিকারিকরা। বৃহস্পতিবার সকালেই অনন্যার বাড়ি থেকে কিছু জিনিষ বাজেয়াপ্ত করে এনসিবি। যদিও সেই বিষয়ে কিছুই জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

যদিও অনন্যাকে তলব প্রসঙ্গে এনসিবি’র এক আধিকারিক জানিয়েছেন, ‘তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে মানে এই নয় যে সে দোষী।’ এনসিবি সূত্রে জানা গিয়েছে, আরিয়ানের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ চ্যাটে একাধিক তারকা সন্তানের নাম সামনে উঠে এসেছে। আগামী দিনে তাঁদেরও সমন জানাবে এনসিবি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00