Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সঞ্জয় রাউতের ১৪ দিনের জেল হেফাজত

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে অবশ্য নতুন করে শিবসেনা সাংসদকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আর্থিক নয়ছয়ের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হাতে ধৃত শিবসেনা (Shiv Sena)  মুখপাত্র তথা রাজ্যসভা সাংসদ (Rajya Sabha MP) সঞ্জয় রাউতকে (Sanjay Raut) ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। সোমবার মুম্বইয়ের বিশেষ আদালতের (PMLA Court) বিচারক ধৃত শিবসেনা সাংসদের বাড়ি থেকে আনা খাবার ও ওষুধ ব্যবহারের আর্জিতে সাড়া দিলেও বিশেষ বিছানা ব্যবহারের আর্জি খারিজ করে দিয়েছেন। এ বিষয়ে জেল কর্তৃপক্ষকে কারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মুম্বইয়ের গোরেগাঁওয়ের (Goregaon) পাত্রা চাওল (Patra Chawl) নামে একটি বস্তির উন্নয়নের নাম করে তোলাবাজির অভিযোগে গত পয়লা অগস্ট শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে 9Sanjay Raut) গ্রেফতার করে ইডি। গ্রেফতারের পরে দুই দফায় সাতদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray)  ঘনিষ্ঠ ও শিবসেনার মুখপত্র ‘সামনা’র সম্পাদক।

ইডির হেফাজতে থাকার মেয়াদ শেষ হওয়ায় এদিন পিএমএলএ আদালতের (PMLA Court)  বিচারক এম জি দেশপাণ্ডের (M G Deshpande) এজলাসে সঞ্জয় রাউতকে (Sanjay Raut) পেশ করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে অবশ্য নতুন করে শিবসেনা সাংসদকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়নি। তবে সঞ্জয়ের জামিনের আবেদনের বিরোধিতা করা হয়। দুপক্ষের সওয়াল জবাব শেষে শিবসেনা সাংসদকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিন বাড়ি থেকে খাবার ও ওষুধ আনানোর অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছিলেন সঞ্জয় রাউত। তাঁর সেই আর্জি মঞ্জুর করা হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00