Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মূক-বধির চার বছরের শিশুকন্যাকে চার তলা থেকে ছুড়ে ফেলে খুন মায়ের

বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুরের এস আর নগরে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: মূক ও বধির চার বছরের এক রত্তি শিশু কন্যাকে চার তলার বারান্দা থেকে ছুড়ে ফেললেন জন্মদাত্রী মা। অত উঁচু থেকে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শিশুটির। আত্মজাকে ছুড়ে ফেলার পরে ব্যালকনি থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা চালিয়েছিলেন ঘাতক মা-ও। যদিও পরিবারের বাকি সদস্যরা তাঁকে নিরস্ত করতে সক্ষম হয়েছেন। ঘটনার পরেই কন্যা সন্তানকে খুনের অভিযোগে ঘাতক মাকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে ওই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুরের এস আর নগরে (SR Nagar)।

পুলিশ জানিয়েছে, উত্তর বেঙ্গালুরুর এস আর নগরের এক বহুতল আবাসনে থাকতেন ওই মহিলা। পেশায় দন্ত চিকি‍ৎসক। তাঁর স্বামী পেশায় একজন তথ্যপ্রযুক্তিবিদ। একটি বহুজাতিক সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তাঁদের চার বছরের এক কন্যা সন্তান ছিল। ওই শিশু সন্তান মূক ও বধির। একমাত্র সন্তানের শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন মা। গতকাল বৃহস্পতিবার আচমকাই এক রত্তি শিশু সন্তানকে নিয়ে ব্যালকনির কাছে চলে আসেন। তার পরে কেউ কিছু বোঝার আগেই শিশু সন্তানটিকে চার তলা থেকে নিচে ছুড়ে ফেলেন। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। একমাত্র সন্তানকে ছুড়ে ফেলার পরে ব্যালকনির রেলিং টপকে ঝাঁপ দেওয়ার চেষ্টা চালান ঘাতক মা। কিন্তু পরিবারের সদস্যরা ছুটে এসে তাঁকে নিরস্ত করেন।

ঘটনার পরেই স্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন  শিশুটির বাবা। ওই অভিযোগের প্রেক্ষিতেই মহিলাকে গ্রেফতার করা হয়। বেঙ্গালুরুর সিনিয়র পুলিশ আধিকারিক (senior police officer) শ্রীনিবাস গৌড়া (Srinivas Gowda) জানিয়েছেন, কী কারণে নিজের সন্তানকে ছুড়ে ফেলে খুন করলেন মা তা জানার চেষ্টা চলছে।

বেঙ্গালুরুতে বৃদ্ধ বাবা-মাকে নৃশংসভাবে খুন করে উধাও গুণধর ছেলে

বিজেপি শাসিত কর্ণাটকে মহিলাকে পার্ক থেকে তুলে চলন্ত গাড়িতে গণধর্ষণ

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00