Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাঙ্কিপক্সের হামলা এবার হিমাচলে! রিপোর্টের অপেক্ষায় হাসপাতাল কর্তৃপক্ষ

রয়েছেন আইসোলেশনে

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: মাঙ্কিপক্স (monkeypox) কী এবার হিমাচল প্রদেশেও হানা দিল? আইসোলেশনে থাকা একজনকে কেন্দ্র করে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তার নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভায়রোলজিতে (National Institute of Virology) পাঠানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্টের অপেক্ষায় রয়েছে। রিপোর্ট পজিটিভ এলে দেশে এই ভাইরাসে পঞ্চম কোনও ব্যক্তি আক্রান্ত হলেন।

হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আইসোলেশনে (Isolation) থাকা ব্যক্তি হিমাচলের বাড্ডি এলাকার বাসিন্দা। ২১ দিন আগে তার শরীরে মাঙ্কিপক্সের লক্ষ্মণ দেখা দিলে পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করেন। তাঁর বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস (travel history) নেই। তবে হাসপাতাল কর্তৃপক্ষ কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভায়রোলজি থেকে রিপোর্ট আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ করবে।

উল্লেখ করা যেতে পারে, চলতি মাসের ২৪ তারিখ ভারতে আরও একজন মাঙ্কিপক্সে (monkeypox) আক্রান্ত হন। দেশে তিনিই ছিলেন চতুর্থ আক্রান্ত ব্যক্তি। আক্রান্ত কিছুদিন আগে দিল্লি থেকে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) আসেন। মানালিতে একটি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান থেকে ফেরার পর তাঁর শরীরেক মাঙ্কিপক্স ভাইরাসের লক্ষ্মণ দেখা দেয়। ভর্তি করা হয় মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Maulana Azad Medical College Hospital)। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এখনও পর্যন্ত দেশে মাঙ্কিপক্সে যতজন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ কেরলের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ওই রাজ্যের ওপর নজর রেখেছে।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation) তরফ থেকে পরিস্থিতির কথা মাথায় রেখে জরুরী অবস্থা ঘোষণা করেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00