Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্জাবের তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন হামজা, নির্দেশ সুপ্রিম কোর্টের

ভোটাভুটিতে হারা সত্বেও হামজা শাহবাজকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে জয়ী ঘোষণা করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: অবৈধভাবে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর (Punjab Chief Minister) পদ হাসিল করা প্রধানমন্ত্রী (Prime Minister) শাহবাজ শরিফের (Shehbaz Sharif) পুত্র হামজা শেহবাজকে (Hamza Shehbaz) ধাক্কা দিল পাকিস্তান সুপ্রিম কোর্ট (Pakistan Supreme Court)। শনিবার এক বিশেষ শুনানির পরে প্রধান বিচারপতি (CJI) উমর আতা বান্দিয়ালের (Umar Ata Bandial) নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে নন, তদারকি মুখ্যমন্ত্রী (Trustee CM) হিসেবে সোমবার পর্যন্ত দায়িত্ব পালন করবেন হামজা। ওই দিন মামলার পরবর্তী শুনানি। তার পরেই এ বিষয়ে চূড়ান্ত রায় দেওয়া হবে।

ভোটাভুটিতে হারা সত্বেও গতকাল শুক্রবার জোচ্চুরি করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পুত্র হামজা শাহবাজকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে জয়ী ঘোষণা করেন বিধানসভার ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারি। তাঁর ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চৌধুরী পারভেজ এলাহী। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এদিন মামলার শুনানিতে পারভেজের আইনজীবী অভিযোগ করেন, ‘সংবিধানের ৬৩ এ ধারাকে অবজ্ঞা করে একজন হেরে যাওয়া প্রার্থীকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। এটা এক ধরনের জোচ্চুরি।’

এদিন আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল জোচ্চুরির নাটের গুরু পঞ্জাব বিধানসভার ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারিকে। কিন্তু তিনি আসেননি। তাঁর হয়ে আদালতে হাজিরা দেন আইনজীবীরা। কেন জোচ্চুরি করলেন বিধানসভার ডেপুটি স্পিকার তা জানতে চান বিচারপতিরা । জবাব দেওয়ার জন্য সময় চান মাজারির আইনজীবীরা। তাঁদের আর্জি মেনে সোমবার পর্যন্ত সময় দেন বিচারপতিরা। কিন্তু সেই সঙ্গে জানিয়ে দেন, বৈধ মুখ্যমন্ত্রী হিসেবে নয়। পরবর্তী শুনানির দিন পর্যন্ত তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জোচ্চুরি করে ক্ষমতা হাসিল করা হামজা শাহবাজ। তদারকি মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। শীর্ষ আদালতের নির্দেশ শাহবাজ পুত্রের পক্ষে বড় ধাক্কা বলেই মনে করছেন আইনজ্ঞরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00