Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমের নাম কিনা ঐশ্বর্য, নরেন্দ্র মোদী?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অনেক তারকার নামেই বিভিন্ন স্থান, স্থাপনা বা বস্তুর নামকরণ করা হয়েছে। যার মধ্যে রয়েছেন, সালমান খান, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত, অমিতাভ বচ্চন, মল্লিকা শেরওয়াত, শহীদ কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং রাজ কাপুরের মতো একাধিক বলিউড তারকারা। হ্যাঁ, আজ জানাবো কোন কোন তারকাদের নামে বিশ্বে কোথায় কোথায় কী কী আছে।

সালমান খানের নামে তুরস্কের একটি ক্যাফে রয়েছে, যার নাম সালমান খান ক্যাফে। ২০১২ সালে ‘এক থা টাইগার’ ছবির শুটিংয়ের সময় তুরস্কের ওই ক্যাফেতে নিয়মিত খেতে যেতেন সলমন। আর এই ক্যাফের বেশ কিছু পরিবর্তন আনার পরামর্শ দিয়েছিলেন সালমান। তাই এই ক্যাফের মালিক পরবর্তীতে সলমনের নামেই এই ক্যাফের নামকরণ করেন।

সম্প্রতি জানা গিয়েছে সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বর্যর নামে রাখা হয়েছে একটি আমের নাম! এই নাম রেখেছেন ভারতের উত্তর প্রদেশের মালিহাবাদ এলাকার বাসিন্দা ৮২ বছর বয়সী কলিম উল্লাহ খান। শতবর্ষী এই আমগাছে প্রায় ৩০০ প্রজাতির নতুন আম উদ্ভাবন করেছেন ওই ব্যক্তি। আর প্রতিটি আমই, আকারে, স্বাদে ও গন্ধে ভিন্ন। আর এখানকার একটি জাতের আমের নাম রাখেন ঐশ্বর্য রাই বচ্চন। ১৯৯৪ সালে ঐশ্বর্য বিশ্বসুন্দরী খেতাব জেতার পর কলিম উল্লাহ একটি জাতের নাম রাখেন ঐশ্বর্য। এছাড়াও তাঁর উদ্ভাবিত আমের মধ্যে দুটি আমের নাম দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্রিকেটার শচীন টেন্ডুলকারের নামেও। আর একটি আমের নামকরণ আনারকলি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00