Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরিচালনায় ডেবিউ করতে চলেছেন অর্জুন রামপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধবনের পর এবার পরিচালকের ভূমিকায় ডেবিউ করতে চলেছেন বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা অর্জুন রামপাল (ARJUN RAMPAL)। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বলিউডে নায়কের চরিত্রে অভিনয় করছেন। ইন্ডাস্ট্রিকে দিয়েছেন একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র। এবার তিনি নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন বলিউডে। দুই দশক অভিনেতা হিসেবে কাজ করার পর, এবার তিনি পরিচালকের ভূমিকায়। তবে কবে ফিরছেন তিনি পরিচালক হিসেবে? তা জানা যায়নি এখনও! অর্জুন রামপালকে, শেষবার কঙ্গনা রানাউতের ‘ধাকড়’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল। যেখানে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে এবার তিনি ছবিতে অভিনয় নয়, ছবি তৈরি করার পরিকল্পনা করছেন। তিনি একবার বলেছিলেন যে, তাঁর সবসময়ই ইচ্ছে চলচ্চিত্র নির্মাণের, কিন্তু একসময় দূরে সরে গিয়েছিলেন তিনি।

ড্যাডিতে অরুণ গাওলি বা রাজনীতিতে একজন রাজনীতিবিদ চরিত্রে অভিনয় করা থেকে শুরু করে রা ওয়ান এবং ধাকড়-এর মতো চলচ্চিত্রে একজন খলনায়কের ভূমিকায় অভিনয় করে ব্যপক প্রশংসা কুড়িয়েছেন নায়ক। অর্জুন রামপালের কেরিয়ারে বেশ কয়েকটি হিট ছবিও রয়েছে। পরিচালনার পরিকল্পনা সম্পর্কে অর্জুন বলেছেন, “প্রতিদিন আমার অপেক্ষা করার জন্য অনেক কিছু আছে এবং আমার মূল উদ্দেশ্য, এক চরিত্রে নিজেকে সীমাবদ্ধ করে নয়, বিভিন্ন ভূমিকায় অভিনয় করতে, কারণ এই শিল্পে কাজ করার কোনও সীমানা নেই।”

তিনি আরও বলেছেন যে, “প্রকৃতপক্ষে নির্দেশনা একটি বড় চ্যালেঞ্জিং বিষয়। আমার ইচ্ছে, দুর্দান্ত অভিনেতাদের নিয়ে ছবি করা এবং আশ্চর্যজনক গল্পসহ দুর্দান্ত সিনেমার তৈরি করা। আমি যদি কখনও ছবি পরিচালনা করার সুযোগ পাই, তবে আমি অবশ্যই সেরা চলচ্চিত্র তৈরি করব।” কাজের ফ্রন্টে, অর্জুন রামপালের পাইপলাইনে এখন বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। অর্জুন শীঘ্রই পবন কল্যাণ ফিল্ম দিয়ে দক্ষিণে অভিষেক করছেন। এছাড়াও, তিনি বিদ্যুৎ জামওয়াল, ক্র্যাকের সঙ্গেও একটি অ্যাকশন থ্রিলারে কাজ করছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00