Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্রমশ কমছে সংখ্যা, বক্সার জঙ্গলে ছাড়া হল ১০টি বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুনের অস্তিত্ব টিকিয়ে রাখতে বক্সার রাজাভাতখাওয়ার জঙ্গলে ছাড়া হল ওরিয়েন্টাল হোয়াইট ব্যাকড নামের ১০ টি বিরল প্রজাতির শকুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগে যত সংখ্যক শকুনের দেখা মিলত, এখন তা আর মেলে না। পরিবেশে ক্রমশ কমছে বিশেষ এই প্রাণীর সংখ্যা। এবার বিরল প্রজাতির শকুনের অস্তিত্ব টিকিয়ে রাখতে বক্সার রাজাভাতখাওয়ার জঙ্গলে ছাড়া হল ওরিয়েন্টাল হোয়াইট ব্যাকড নামের ১০ টি বিরল প্রজাতির শকুন(Orient White Backed endangered Vulture)।  এই পুরো উদ্যোগের পেছনে রয়েছে বন দফতর। নজরদারি চালানোর জন্য শকুনগুলির দেহে আটকে দেওয়া হয়েছে স্যাটেলাইট ট্যাগ। জঙ্গলে ওই শকুনগুলিকে ছেড়ে দেওয়ার পর তাদের ওপর নজর দারি চালানো হবে বলে জানানো হয়েছে বন দফতরের তরফে। যে ১০টি শকুন ছাড়া হয়েছে তাদের প্রত্যেকের বয়স ২ বছর বলে জানানো হয়েছে বন দফতর সূত্রে। মূলত এই প্রপজাতির শকুনের বংশবৃদ্ধি করার জন্য এই পদক্ষেপ বন দফতরের।

বক্সার জঙ্গলে শকুন ছাড়া নিয়ে বক্সা টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর পারভীন কাসওয়ান বলেন, ‘শকুন ইকোসিস্টেমে যে ভূমিকা পালন করে তার জন্য শকুনকে ইকোসিস্টেমের ডাক্তার বলা হয়। গত কয়েক দশকে তাদের জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এই ধরনের প্রচেষ্টা তাদের বিলুপ্তি চেক করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

উল্লেখ্য, বিরল প্রজাতির এই শকুনের (Orient White Backed endangered Vulture) সংখ্যা ক্রমশ যে কমছে তার হিসেব মিলেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনসারভেশন এর রিপোর্টে। রিপোর্ট অনুযায়ী প্রায় ৯৯.৯ শতাংশ হারে এই প্রজাতির শকুনের সংখ্যা কমতে শুরু করেছে। তাদের বংশবৃদ্ধি করা এবং পর্যবেক্ষণ করার জন্যেই বন দফতর এই উদ্যোগ গ্রহণ করেছে। শুধু তাদেরকে জঙ্গলে ছেড়ে দেওয়া নয়, যাতে তাদের গতিবিধির ওপর সর্বক্ষণ নজরদারি চালানো যায়, সেই কারণে প্রতিটি শকুনের গলায় প্ল্যাটফর্ম ট্রান্সমিটার টার্মিনাল ট্যাগ (PTT Tag) লাগিয়ে দেওয়া হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00