Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গদি গেলেও তুরীয় মেজাজে বরিস, জেট বিমানে জয়রাইড

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী পদে (PM Post) ইস্তফা দিতে গিয়ে বরিস জনসন কী বলেছিলেন, তা আমাদের সকলের জানা। বলেছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে যে দায়িত্ব তাঁর পালন করা কথা ছিল, সেই দায়িত্ব তিনি পালন করতে পারেননি। এর জন্য তিনি ক্ষমাপ্রার্থী। পাশাপাশি তাঁকে বলতে শোনা গিয়েছিল, রাজনীতিতে কেউ অপরিহার্য নয়(indispensable)। দলের সংখ্যাগরিষ্ঠ নেতা চাইছেন তাঁর ইস্তফা। তাই, তাদের মতামতকে প্রাধান্য দিতেই তিনি ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সব গালভরা কথা শুনে সকলের মনে হয়েছিল (মনে হওয়াটাই স্বাভাবিক) বরিস জনসন (Boris Johnson)সত্যি অনুতপ্ত। সেই অনুতাপ নিয়েই তিনি প্রধানমন্ত্রী পদে ইস্তফা (Steps down) দিচ্ছেন। এটা সাত জুলাইয়ের ঘটনা।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতে সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল একটি ছবি। ছবি তুলেছেন স্বয়ং তিনি। আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।সেই ছবিতে দেখা গিয়েছে, দেখা গিয়েছে, বরিস জনসন (Boris Johnson)পুরোপুরি সেনার পোশাক পরে ফাইটার বিমানে সওয়ার হয়েছেন। এই ব্যাপারে বিদায়ী প্রধানমন্ত্রী কী বলছেন। তিনি যা বলেছেন, তার মূল কথা – ফাইটার জেট (fighter jet) বিমানে ওঠার তাঁর কোনও ইচ্ছে ছিল না। এক ব্রিটিশ সেনা তাঁকে জোরাজুরি করায় বাধ্য হয়ে ফাইটার জেট বিমানে সওয়ার হন। আর বেশিক্ষণ আকাশে ছিলেন না। বিমানটি কেমন, তা পরখ করে দেখতেই তিনি ফাইটার জেট বিমান উঠেছিলেন।

উল্লেখ করা যেতে পারে, গত সাত জুলাই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন বরিস (Boris Johnson)। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত আপাতত তাঁকেই কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00