Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Covid: রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা হ্রাস পেল

কমল মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে দৈনিক সংক্রমণ (Covid-19) কিছুটা হলেও হ্রাস পেল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের রবিবারের বুলেটিন সে কথাই বলছে। বুলেটিন বলছে, ২৪ ঘণ্টায়  রাজ্যে নতুন করে করোনায় (Covid-19)আক্রান্ত হয়েছেন ২,৬৫৯জন। আর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২,৮৩৯। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০, ৭০, ৮৫৮। দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা হ্রাস পাওয়ায় স্বস্তিতে চিকিৎসকমহল। 

দৈনিক আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ার পাশাপাশি সুস্থতার হারও কিছুটা হলেও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে (Covid-19)জয় করে সুস্থ হয়ে ফিরেছেন ২, ৪৭৬জন। আর তার আগের দিন এই সংখ্য়াটা ছিল ২,২৬৩।  করোনা জয় করে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়ে হল ২০, ১৮, ৭৯১। সুস্থতার হার ৯৭. ৪৯ শতাংশ। দৈনিক আক্রান্ত (daily covid cases)  হ্রাস পাওয়ার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা সামান্য কমেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২১, ২৭৬। এই মুহূর্তের রাজ্যে করোনার পজিটিভিটি (positivity rate)  রেট ১৭.১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা করা হয়েছে ১৫,৪৯২ জনের। এই নিয়ে মোট পরীক্ষার সংখ্যা বেড়ে হল ২৫, ৭৯৭, ৫০৫। বর্তমানে হোম আইসোলেশনে (home isolation)  রয়েছেন ৩০,২৪৭। 

করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাতিয়ার টিকা (vaccine) । স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের রবিবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় করোনার টিকা পেয়েছেন তিন লক্ষ ৭৫ হাজার ০৯৩জন। 

আরও পড়ুন ভারতে টিকাপ্রাপকের সংখ্যা অতিক্রম করল ২০০ কোটি, অভিনন্দন মোদির

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00